---Advertisement---

যেখানে সেখানে খোলা যাবে না মদের দোকান, নতুন নির্দেশ সরকারের

June 22, 2026 6:35 PM
Liquor License
---Advertisement---

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় স্থানের আশপাশে নতুন মদের দোকান খোলার ক্ষেত্রে বড়সড় কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন নিয়ম অনুযায়ী, স্কুল-কলেজ, হাসপাতাল বা ধর্মীয় স্থানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে আর (Liquor License) নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, রাজ্যে মদের ব্যবসাকে আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স (Liquor License) দেওয়া যাবে না। তবে কলকাতা পুরসভার (KMC) এলাকার ক্ষেত্রে এই দূরত্বের সীমা হবে ৫০০ মিটার।

বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে, এতদিন হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারকদের নির্দিষ্ট ফি দিয়ে আবগারি দফতর থেকে লাইসেন্স নিতে হতো। সেই প্রসঙ্গের পরই লাইসেন্স প্রদান সংক্রান্ত নিয়মে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। এরই অংশ হিসেবে সংবেদনশীল ও জনবহুল এলাকাগুলিতে (Liquor License) মদের দোকানের অবস্থান নিয়ে নতুন বিধিনিষেধ কার্যকর করার কথা জানানো হয়েছে।

সরকারি সূত্রের দাবি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলির আশপাশে মদের দোকান গড়ে ওঠা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে আপত্তি ছিল। নতুন এই নীতির ফলে একদিকে যেমন সামাজিক পরিবেশ রক্ষা করা সম্ভব হবে, তেমনই লাইসেন্স প্রদান প্রক্রিয়াতেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে প্রশাসন।

রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ঘোষিত এই পদক্ষেপকে (Liquor License) মদের দোকানের লাইসেন্স ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।

পুজো দিয়ে ও দই-মিষ্টি খাইয়ে সূচনা, সব সেক্টরে একগুচ্ছ ঘোষণা: কেমন হলো বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “যেখানে সেখানে খোলা যাবে না মদের দোকান, নতুন নির্দেশ সরকারের”

Leave a Comment