রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অভয়াকে তড়িঘড়ি সৎকার, ফাইল খুলতেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

Published on: August 13, 2026
Nirmal Ghosh Arrested
---Advertisement---

[ছবি: এক্স]

আরজি কর কাণ্ডে নতুন মোড়। (Nirmal Ghosh Arrested) নিহত তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ওডিশার পুরী-লাগোয়া একটি হোটেল থেকে গ্রেফতার করল পুলিশ। মৃতার বাবার দায়ের করা নতুন এফআইআরের মাত্র দু’দিনের মধ্যেই এই পদক্ষেপ।

কী অভিযোগ নির্মলের বিরুদ্ধে?

পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৯ অগস্ট প্রথম ময়নাতদন্তের পর দ্বিতীয় ময়নাতদন্তের সুযোগ যাতে না থাকে, সে জন্য তড়িঘড়ি দেহ সৎকারে চাপ তৈরি করা হয়। পরিবারের সদস্যদের পর্যাপ্ত সময় বা প্রয়োজনীয় নথি না দিয়েই দেহ শ্মশানে নিয়ে যাওয়া এবং নির্ধারিত খরচ না নেওয়ার অভিযোগও রয়েছে। নির্মল ঘোষের পাশাপাশি সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

Nirmal Ghosh Arrested: FIR-এর পরেই তৎপরতা

সোমবার উত্তর ২৪ পরগনার খড়দহ থানায় নিহত চিকিৎসকের বাবা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নির্মল ওডিশায় রয়েছেন এবং নতুন সিম ব্যবহার করছেন। মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে বৃহস্পতিবার সকালে পুরীর কাছের হোটেলে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয় (Nirmal Ghosh Arrested)। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হতে পারে।

রাজনৈতিক চাপানউতোর

(Nirmal Ghosh Arrested) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৯ অগস্ট অভয়ার স্মরণসভায় অনিয়মের তদন্তের নির্দেশ দেওয়ার পরই পুলিশি তৎপরতা শুরু হয়। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই নির্মল এই ঘটনায় ভূমিকা নিয়েছিলেন। পাল্টা প্রশ্ন সিপিএম নেতা শতরূপ ঘোষের—নির্মল ঘোষকে দু’বছর ধরে CBI গ্রেফতার করেনি কেন?

তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে নির্মল এবং তাঁর পুত্র তথা এ বারের পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গত ১৩ জুলাই নির্মল-পুত্রকে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করে পুলিশ।

হালিশহরে ‘অ্যাকশন’ শুভেন্দুর, মৃত তৃণমূল কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা; IO সাসপেন্ড


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “অভয়াকে তড়িঘড়ি সৎকার, ফাইল খুলতেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ”

Leave a Comment