রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হালিশহরে ‘অ্যাকশন’ শুভেন্দুর, মৃত তৃণমূল কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা; IO সাসপেন্ড

Published on: August 10, 2026
Suvendu Adhikari
---Advertisement---

উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতিতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারীর। সোমবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলার পরই হালিশহর থানার IC-কে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে (IO) সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে মৃতের স্ত্রীকে চাকরি এবং দুই সন্তানের ভবিষ্যতের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও জানান মুখ্যমন্ত্রী।

পরিবারের পাশে প্রশাসন

সোমবার সকালে মন্ত্রী অর্জুন সিং, মন্ত্রী সুমনা সরকার, স্থানীয় বিধায়ক, রাজ্য পুলিশের DG সিদ্ধিনাথ গুপ্তা, ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং জেলাশাসককে সঙ্গে নিয়ে হালিশহরে পৌঁছন (Suvendu Adhikari) শুভেন্দু। পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ শোনেন তিনি। মৃতের স্ত্রী স্বামীর উপর শারীরিক অত্যাচারের অভিযোগ জানিয়ে লিখিত চিঠিও দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

(Suvendu Adhikari) শুভেন্দু বলেন, “পুলিশ লকআপে মারা গিয়েছেন, তা দিনের মতো সত্যি। কতটা অত্যাচারে মারা গিয়েছেন, তা আমি বলতে পারব না। যতক্ষণ না রিপোর্ট পাচ্ছি, তা রিপোর্ট না আসা পর্যন্ত বলতে পারব না।” তিনি আরও বলেন, “একটা লিখিত চিঠি আমাকে মৃতের স্ত্রী দিয়েছেন। মৃত্যুকে নিয়ে রাজনীতি করার সুযোগ দেননি। তাই কৃতজ্ঞতা জানিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন। ওঁরা দেখা করেননি। দাদা শুধু বলেছিলেন বিচার চাই। বিচার দিতে পারবে রাজ্য প্রশাসন। এটা বড় পাওনা। বাংলার রাজনীতিতে পুলিশের গুলি চালানো, রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, বন্দুকবাজি এবং পুলিশের কিংবা রাজনৈতিক হেফাজতে অনেক খুন হয়েছে। এমন অনেক উদাহরণ রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উদাহরণ দেখাতে পারবেন না যে কোনও মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ভিন্ন মত পোষণ করা কারও বাড়িতে এসেছেন। যা এখন দেখতে পাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উপর ভরসা রেখেছেন পরিবারের লোকজনেরা এটাই বড় ব্যাপার।” তিনি আরও বলেন, “ওঁর স্ত্রী আমাকে বলেছেন, আপনাকে ‘দোষী’ পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি সুপ্রিম কোর্টের, তবে শর্তসাপেক্ষে, কী শর্ত শীর্ষ আদালতের?

IC ক্লোজ, IO সাসপেন্ড

ঘটনায় পুলিশের গাফিলতি প্রাথমিক ভাবে স্পষ্ট হয়েছে বলে জানান (Suvendu Adhikari) শুভেন্দু। তাঁর ঘোষণা, “IO-কে সাসপেন্ড করা হয়েছে। থানার IC-কে ক্লোজ করা হচ্ছে পুলিশে লাইনে।” সাধারণ প্রোটোকল মেনে ম্যাজিস্ট্রিয়াল তদন্ত হবে। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পী গৌরীসারিয়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যসচিব এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবেন বলেও জানান তিনি।

Suvendu Adhikari: স্ত্রীকে চাকরি, ১০ লক্ষ টাকা

মৃতের স্ত্রী জেনি শর্মাকে মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি দেওয়ার ঘোষণা হয়েছে। প্রথম এক বছর মাসে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে, পরে গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরির ব্যবস্থা হবে বলে জানান শুভেন্দু। পাশাপাশি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দুই সন্তানের পড়াশোনা ও ভবিষ্যতের জন্য ১০ লক্ষ টাকার সাহায্য দেওয়া হয়েছে।

উঠল ‘চোর’ স্লোগান ছোঁড়া হলো কাদা, মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ হালিশহরে

বিরজুর মৃত্যু ঘিরে বিতর্ক

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বিরজু কেওটকে গ্রেফতার করেছিল হালিশহর থানার পুলিশ। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপর হেফাজতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, লকআপে মারধরের জেরেই মৃত্যু। পুলিশের দাবি ছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Suvendu Adhikari: মমতার সফর ঘিরে বিক্ষোভ, পাল্টা শুভেন্দু

রবিবারই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হালিশহরে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি ঘিরে শ্লোগান, কাদা ও চটি ছোড়ার অভিযোগ ওঠে। সোমবার সেই প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, “কাল আপনি পুলিশকে না-জানিয়ে এসেছিলেন। বিজেপির কোনও লোককে আমি ছবিতে দেখিনি।” একই সঙ্গে মমতাকে কটাক্ষ করে বলেন, “এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে।”


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “হালিশহরে ‘অ্যাকশন’ শুভেন্দুর, মৃত তৃণমূল কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা; IO সাসপেন্ড”

Leave a Comment