রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি সুপ্রিম কোর্টের, তবে শর্তসাপেক্ষে, কী শর্ত শীর্ষ আদালতের?

Abhishek Banerjee
---Advertisement---

চোখের চিকিৎসার জন্য, শর্তসাপেক্ষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার এমনটাই নির্দেশ বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের। তিন সপ্তাহের জন্য বিদেশ যেতে পারবেন সাংসদ। তবে রয়েছে বেশকিছু শর্ত (Abhishek Banerjee)।

গত ৫ অগস্ট বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অভিষেকের করা আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। আদালত উল্লেখ করে, সাংসদ তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য এসএসকেএম (SSKM) হাসপাতালের মেডিকেল বোর্ডের সামনে হাজিরা দিতে চাননি (Abhishek Banerjee)।

আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়, তিনি এসএসকেএম (SSKM) হাসপাতালে হবেন না। এই বিষয়টি বিবেচনা করে হাই কোর্ট সাংসদের এই আবেদন খারিজ করে দেয়। তবে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে বেশকিছু শর্ত দিয়েছে আদালত।

Abhishek Banerjee: কী শর্ত দিল সুপ্রিম কোর্ট?

বিদেশযাত্রার ক্ষেত্রে সেই সময় এই নিয়ে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। মাত্র তিন সপ্তাহের জন্য চোখের চিকিৎসার কারণে তিনি বিদেশে যেতে পারবেন। সফর সূচির বিস্তারিত আদালতকে জানাতে হবে। কোথায় থাকবেন, হাসপাতালে চিকিৎসা, সংশ্লিষ্ট চিকিৎসকের তথ্য, দেশে ফেরার নির্ধারিত তারিখ, সবই খুঁটিনাঁটি আদালতকে জানাতে হবে। যাওয়ার আগে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য, শুনানির সময়ে অভিষেকের পক্ষে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন তিনি শীর্ষ আদালতকে জানিয়েছিলেন, হাইকোর্টের নির্দেশ সংশোধনের আর্জি জানানো হয়েছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। হাইকোর্ট জানিয়েছিল যে, অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদানের সময় যেসব শর্ত আরোপ করা হয়েছিল, তা সংশোধনের জন্য অভিষেকের আবেদনটি অগস্ট মাসে শোনা হবে। যদিও কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি সুপ্রিম কোর্টের, তবে শর্তসাপেক্ষে, কী শর্ত শীর্ষ আদালতের?”

Leave a Comment