রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SIR Supplementary List: SIR-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় বাতিল কয়েকশো নাম, উত্তপ্ত হাসনাবাদ

Published on: March 28, 2026
SIR Supplementary List
---Advertisement---

বঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা প্রচারে বেরিয়ে জনসংযোগ শুরু করে দিয়েছেন। কিন্তু SIR এর কাজ এখনও শেষ হয়নি। সংশোধিত ভোটারদের নামের চূড়ান্ত তালিকায় যে সকলের নাম বাদ গিয়েছিল এবার সাপ্লিমেন্টারি তালিকায় সেই সমস্ত বিবেচনাধীন নামগুলি প্রকাশ পাচ্ছে। তবে এই তালিকা প্রকাশ হতেই উত্তেজনার ছবি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার উত্তেজনার ছবি দেখা গেল হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকায়। দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরেই সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে।

হাসনাবাদের হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া, হরিকাটি-সহ একাধিক এলাকায় কয়েকশো মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জনের নাম বাদ গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মালঞ্চ-টাকি রোড। (SIR Supplementary List)

ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মাখালগাছার হাবাসপুর ব্রিজের সামনেও কয়েকশো মানুষ জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। সকাল ৮ টা নাগাদ হাসনাবাদ রোড অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু হয়। ফলে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

Noida International Airport-এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, কী কী সুবিধা থাকছে যাত্রীদের জন্য?

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ। এসডিপিও অমর আলি মোল্লার নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। প্রায় ঘণ্টা দুয়েক পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা, স্বাভাবিক হয় যান চলাচল। (SIR Supplementary List)

এই ঘটনাকে ঘিরে ওই এলাকাজুড়ে এখনও চাপা উত্তেজনা রয়েছে। ভোটের আগে হঠাৎ এত সংখ্যক নাম বাদ পড়ায় উদ্বেগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এবারের বিধানসভা নির্বাচনে তাঁরা কি ভোট দিতে পারবেন না? যদি না ভোট দিলেন, কিন্তু এর পর কী? ভবিষ্যতের কথা ভেবে চিন্তার ভাঁজ সেইসব মানুষদের কপালে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “SIR Supplementary List: SIR-এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় বাতিল কয়েকশো নাম, উত্তপ্ত হাসনাবাদ”

Leave a Comment