---Advertisement---
lifezone nursing home

বিজেপি নেতা মারধর-কাণ্ডে গ্রেফতার ৪, বাজেয়াপ্ত ১১ বাইক সহ ব্যবহৃত গাড়ি

May 21, 2026 6:51 PM
BJP Leader Assault Case
---Advertisement---

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদহ এলাকায় বিজেপি নেতা পাপ্পু সানার উপর নৃশংস হামলার ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ করল পুলিশ (BJP Leader Assault Case) । এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে আনন্দপুর এলাকার ত্রাস বলে পরিচিত রমেশ যাদব, তার সঙ্গী শুভাশিস পাঁজা, মুন্না এবং পঙ্কজ ঝা। বৃহস্পতিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মারধর ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকার সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে বিজেপি নেতা পাপ্পু সানার উপর হামলার অভিযোগ ওঠে। (BJP Leader Assault Case) অভিযোগ, রাত প্রায় ২ টো নাগাদ কয়েকজন যুবক গাড়ি করে এলাকায় এসে স্থানীয় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর উপর চড়াও হয়। বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ICU-তে চিকিৎসাধীন রয়েছেন।

(BJP Leader Assault Case) তদন্তে নেমে পুলিশ হামলায় ব্যবহৃত বলে সন্দেহ করা ১১ টি বাইক বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি যে গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে এসেছিল বলে অভিযোগ, সেই গাড়িটিও উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত পঙ্কজ ঝাই ওই গাড়ির মালিক।

এদিকে তদন্তকারীদের দাবি, ঘটনায় জড়িত আরও কয়েকজন এখনও পলাতক। তাদের মধ্যে কেউ কেউ বিহারে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে।

(BJP Leader Assault Case) ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

ভোটের দিনে বাড়িতেই নেই জাহাঙ্গির খান, তালা ঝুলিয়ে কোথায় গেলেন ‘পুষ্পা’?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “বিজেপি নেতা মারধর-কাণ্ডে গ্রেফতার ৪, বাজেয়াপ্ত ১১ বাইক সহ ব্যবহৃত গাড়ি”

Leave a Comment