রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শেষ রাতে কিছুটা স্বস্তি, দিনে বাড়ছে তাপমাত্রা, কতদিন চলবে দক্ষিণবঙ্গের এমন পরিস্থিতি?

---Advertisement---

দাবদাহের দাপট চলবে? নাকি, কয়েক দিনের মধ্যেই আসছে ঝড়বৃষ্টি? গরমে নাজেহাল আমজনতার কাছে সেই প্রশ্নই বারবার উঠে আসছে। দক্ষিণবঙ্গে চরম গরম। রোদের তেজের সঙ্গে রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি। এই দুই মিলে শরীরের হাল বিগড়ে দিচ্ছে। আর খারাপ খবর হল, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই বললেই চলে। বরং আজ এবং আগামিকাল তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সময় স্থানীয়ভাবে কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে। (Weather Update)

তবে বৃহস্পতিবার থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ধরনের আবহাওয়া চলবে কলকাতায়। (Weather Update)

আজ তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের রাজধানীতে। হলেও স্থানীয়ভাবে হতে পারে। কিন্তু তাতে দাবদাহ থেকে খুব একটা মুক্তি মিলবে না। বরং উল্টে আজ এবং আগামিকাল বাড়তে পারে গরম। তবে বৃহস্পতিবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় ।

অন্যদিকে দক্ষিণে তীব্র গরম হলেও উত্তরের হাল এতটাও খারাপ নয়। সেখানে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ৪ জুন থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হতে পারে বৃষ্টিপাত। বিশেষত, উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment