রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাথর খাদানে ধস BIRBHUM-এ, মৃত্যু দুই শ্রমিকের, গুরুতর জখম একাধিক, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Published on: March 16, 2026
---Advertisement---

সোমবার দুপুরে বীরভূমের মুরারই থানার গোপালপুর এলাকায় পাথর খাদানে ভয়াবহ ধস নামে। ধসের নিচে চাপা পড়ে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। (BIRBHUM)

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে শ্রমিকরা নিয়মমাফিক খাদানে পাথর কাটছিলেন। হঠাৎ খাদানের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিশাল পাথরের হুড়মুড়িয়ে ওপর থেকে নিচে নেমে আসে। তার নিচেই চাপা পড়েন কয়েকজন শ্রমিক। উদ্ধারের জন্য ছুটে আসেন আশপাশের শ্রমিক ও গ্রামবাসী। প্রথমেই তারা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের কর্মীরা। (BIRBHUM)

প্রাথমিক তথ্য অনুযায়ী, দু’জনের মৃত্যু হয়েছে। জখম হওয়া শ্রমিকদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়াহয়। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খাদানের নিচে আরও শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কোনও শ্রমিক নিখোঁজ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ।
দুর্ঘটনার পরই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে খাদানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, বীরভূমের অধিকাংশ পাথর খাদানে নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এবারের ঘটনায় আবারও প্রশ্ন উঠল খাদানের নিরাপত্তা ও শ্রমিকদের সুরক্ষার। (BIRBHUM)

প্রাথমিক তথ্য অনুসারে, খাদানটির মালিক স্থানীয় তৃণমূল নেতা বলে জানা গেছে। যদিও প্রশাসন বিষয়টি নিশ্চিত করেনি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। (BIRBHUM)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment