স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীদের ওপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একটি স্কুলে। অভিযোগের তির স্কুলের পরিচালন কমিটির প্রধানদের দিকে। ঘটনার খবর পেতেই সরজমিনে অভিযোগ খতিয়ে দেখতে হাজির সোনারপুর উত্তরের BJP বিধায়ক দেবাশিস ধর।
বৃহস্পতিবার সকালে রাজপুর সোনারপুর পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই স্কুলে দীর্ঘদিন ধরে চলে আসা নানান অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে পৌঁছে যান বিধায়ক দেবাশিস ধর। সঙ্গে ছিলেন পুলিশের কর্তারাও। এদিন দেবাশিস ধর জানান, কয়েকদিন আগে স্টুডেন্টস ইউনিয়নের তরফে কয়েকজন শিক্ষিকা তাঁর কাছে ওই স্কুলের বিরুদ্ধে অভিযোগ জানতে যান। জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্কুলের ছাত্রীদের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। যাকে ঘিরে মূলত এই অভিযোগ সেই পরিচালন কমিটির সভাপতি সমীরণ রায় এখন পলাতক। ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছে না। (Student Harrasment)
তবে বিধায়ক জানান, এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় FIR দায়ের হয়েছে। ভবিষ্যতে যাতে এরকম কোন ঘটনার না ঘটে সেদিকেও করা নজরদারি রাখা হবে। এ প্রসঙ্গে মহিলাদের ওপর অত্যাচারের বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ‘জিরো টলারেন্স’ নীতিই মেনে চলা হবে বলেও জানান দেবাশিস ধর।
চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাক আত্মসাৎ, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তী
এদিন স্কুলে আসা অভিভাবক অভিভাবকাদের একাংশও এই ঘটনা ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, স্কুলে বাচ্চাদের ওপর নানান ভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হতো। তাদের জল খেতে দেওয়া হতো না, শৌচাগারে যেতে চাইলে তখনও বাধা দেওয়া হতো। এছাড়াও স্কুলের মধ্যে রাজনীতি চলে বলেও অভিযোগ ওঠে। যেই সব ছাত্র-ছাত্রীরা ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছেই টিউশন পড়ে কেবল তাদেরই পাশ করিয়ে বাকিদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। (Student Harrasment)
তবে আজ স্কুলে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখে সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর আশ্বাস দিয়েছেন আগামীদিনে স্কুলে রাজনীতিবিহীন ভয়ভুক্ত পরিবেশ থাকবে। যে সমস্ত গুরুতর অভিযোগ উঠেছে সেগুলি খতিয়ে দেখা হবে।










