রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজও স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

---Advertisement---

অবশেষে দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি। রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হয়েছে। যার জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। সেইসঙ্গে আজ সোমবার, কলকাতা সহ রাজ্যের উত্তর এবং দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ঝোড়া হাওয়া বয়ে যাওয়ারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। (Weather Update)

হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির অনুকূল বায়ুপ্রবাহ। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্র বায়ূ আসছে বঙ্গে। যার ফলে উত্তরবঙ্গে আগামী ৭ দিন ভাল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। সেখানে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরের সঙ্গে সঙ্গে বৃষ্টি থেকে বঞ্চিত হবে না দক্ষিণবঙ্গও। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ । তাই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায়। এমনকী ওই জেলাগুলির কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলাতে দমকা হওয়া বইতে পারে। ওই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিমি বোগে ঝড় বয়ে যেতে পারে। (Weather Update)

অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভিজতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment