---Advertisement---
lifezone nursing home

WB Election 2026 1st Phase: শুরু রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ, ১৫২ কেন্দ্রে হেভিওয়েট কারা? জেনে নিন

April 23, 2026 7:10 AM
WB Election 2026 1st Phase
---Advertisement---

রাজ্যে শুরু হলো ভোটগ্রহণ। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চল মিলিয়ে ১৬ জেলার মোট ১৫২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আর এই ১৫২টি কেন্দ্রের মধ্যে প্রথম দফায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং নন্দীগ্রাম। প্রথম দফায় মোট প্রার্থী ১,৫৮৬ জন। সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

বিজেপির কাছে প্রথম দফার (WB Election 2026 1st Phase) সবচেয়ে বড় আশার জায়গা উত্তরবঙ্গ। গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে কোচবিহার ও আলিপুরদুয়ারে বিজেপি অভাবনীয় ফল করেছিল। কোচবিহারের মাথাভাঙা আসনে লড়ছেন হেভিওয়েট নেতা নিশীথ প্রামাণিক, যা বিজেপির জন্য অত্যন্ত নিশ্চিত আসন হিসেবে ধরা হচ্ছে। এছাড়া শিলিগুড়ি আসনে শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে শিখা চট্টোপাধ্যায়ের জয় নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। অন্য়দিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীরা। রয়েছেন হাইভোল্টেজ নন্দীগ্রামে বহুল চর্চিত ‘দলবদলু’ প্রার্থী পবিত্র করও।

1776258510 voter slip 1

প্রথম দফায় কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট?

কোচবিহার জেলা (৯ কেন্দ্র)- মেখলিগঞ্জ, মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, সিতালকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

আলিপুরদুয়ার জেলা (৫ কেন্দ্র)- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

জলপাইগুড়ি জেলা (৭ কেন্দ্র)- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং জেলা (৬ কেন্দ্র)- কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

উত্তর দিনাজপুর জেলা (৯ কেন্দ্র)- চোপড়া, ইসলামপুর, গোলপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

দক্ষিণ দিনাজপুর জেলা (৬ কেন্দ্র)- কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।

পূর্ব মেদিনীপুর জেলা (১৬ কেন্দ্র)- নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না।

FotoJet 5

পশ্চিম মেদিনীপুর জেলা (১৯ কেন্দ্র)- দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর, বিনপুর।

পুরুলিয়া জেলা (৯ কেন্দ্র)- বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।

বাঁকুড়া জেলা (১২ কেন্দ্র)- শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কাটুলপুর, ইন্দাস, সোনামুখী।

পশ্চিম বর্ধমান জেলা (৯ কেন্দ্র)- পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।

বীরভূম জেলা (১১ কেন্দ্র)- দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হানসান, নলহাটি, মুরারই।

মালদা জেলা (১২ কেন্দ্র)- হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

মুর্শিদাবাদ জেলা (২২ কেন্দ্র)- ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বুরওয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।

প্রথম দফায় হেভিওয়েট প্রার্থী কারা?

নন্দীগ্রামে BJP প্রার্থী: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

FotoJet 8

বহরমপুরে কংগ্রেস প্রার্থী: অধীর চৌধুরী, ৩ দশক পর বিধানসভা ভোটে লড়ছেন কংগ্রেসের ডাকসাইটে নেতা।

খড়গপুর সদরে BJP প্রার্থী: দিলীপ ঘোষ

রেজিনগর ও সুতিতে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী: হুমায়ুন কবীর

মাথাভাঙায় BJP প্রার্থী: নিশীথ প্রামাণিক

দিনহাটায় TMC প্রার্থী: উদয়ন গুহ

শিলিগুড়িতে TMC প্রার্থী: গৌতম দেব

শিলিগুড়িতে BJP প্রার্থী: শঙ্কর ঘোষ

মালতীপুরে কংগ্রেস প্রার্থী: মৌসম বেনজির নূর

আসানসোল দক্ষিণ BJP প্রার্থী: অগ্নিমিত্রা পল

হাসানে TMC প্রার্থী: কাজল শেখ

সবংয়ে TMC প্রার্থী: মানস ভুঁইঞা

WB Election 2026 1st Phase 1

এগরায় BJP প্রার্থী: দিব্যেন্দু অধিকারী

করণদিঘিতে CPIM প্রার্থী: মহম্মদ শাহাবুদ্দিন

রায়গঞ্জে TMC প্রার্থী: কৃষ্ণ কল্যাণী

বালুরঘাটে TMC প্রার্থী: অর্পিতা ঘোষ

রাজগঞ্জে TMC প্রার্থী: স্বপ্না বর্মন

রানিবাঁধে CPIM প্রার্থী: দেবলীনা হেমব্রম

সাগরদিঘিতে TMC প্রার্থী: বাইরন বিশ্বাস

ডোমকলে TMC প্রার্থী: হুমায়ুন কবীর

ডেবরায় TMC প্রার্থী: রাজীব বন্দ্যোপাধ্যায়

FotoJet 7

কেশপুরে TMC প্রার্থী: শিউলি সাহা

বোলপুরে TMC প্রার্থী: চন্দ্রনাথ সিনহা

প্রথম দফার ভোট উপলক্ষ্যে সকল প্রার্থীদের(WB Election 2026 1st Phase) জন্য কড়া নির্দেশিকা জারি করেছে কমিশন। কমিশনের নির্দেশ, সকাল ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না কোনও প্রার্থীই। ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে।
এখন দেখার,ভোট বাক্সে কে কতটা পারফরমেন্স করতে পারে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “WB Election 2026 1st Phase: শুরু রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ, ১৫২ কেন্দ্রে হেভিওয়েট কারা? জেনে নিন”

Leave a Comment