---Advertisement---

Weather Bulletin: মাঘের শুরুতেই কি বিদায় নিচ্ছে শীত? বাড়ছে তাপমাত্রা, কুয়াশায় সতর্কতা!

January 15, 2026 11:27 AM
---Advertisement---

দাদু-ঠাকুর্মারা বলতেন, মাঘের শীতে, বাঘে কাঁপে। শীতের আমেজ থাকলেও সেই হাড় কাঁপানো ঠান্ডা নেই। তাপমাত্রা কিছুটা বেড়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—মাঘের শুরুতেই কি বিদায় নিতে চলেছে শীত? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত জাঁকিয়ে ঠান্ডা ফেরার কোনও ইঙ্গিত নেই। (weather bulletin)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডার দাপট ধীরে ধীরে কমবে। পৌষের শেষে শীতের যে দাপট ছিল, মাঘের শুরুতেই তার তেজ অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের মতে, সপ্তাহান্ত থেকেই গোটা রাজ্যে শীতের আমেজ আরও হালকা হবে। আপাতত ফের জাঁকিয়ে শীত পড়ার কোনও পূর্বাভাস নেই। (weather bulletin)

তাপমাত্রা বাড়লেও কুয়াশার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। সকালের দিকে প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যাবে। কুয়াশা ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। (weather bulletin)

উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা আলাদা। সেখানে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কমবেশি কুয়াশা থাকবে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। (weather bulletin)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Weather Bulletin: মাঘের শুরুতেই কি বিদায় নিচ্ছে শীত? বাড়ছে তাপমাত্রা, কুয়াশায় সতর্কতা!”

Leave a Comment