আজ একই সঙ্গে দোলযাত্রা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আলিপুর আবহাওয়া দফতর তাদের বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকেল ৩ টা ২০ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে। গ্রহণের পূর্ণতা শুরু বিকেল ৪ টা ৩৪ মিনিটে এবং শেষ সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে। চন্দ্রগ্রহণের সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিট ৫ সেকেন্ড। মিজোরাম, নাগাল্যণ্ড, মণিপুর, অসম, অরুনাচল প্রদেশ থেকেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। (Weather Report)
ভারত থেকে দেখতে পাওয়া যাবে পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ৬ জুলাই, ২০২৮। সেটি আংশিক চন্দ্রগ্রহণ হবে। এর আগে ভারত থেকে শেষবার চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল গতবছরের সেপ্টেম্বর মাসে। সেটি ছিল একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। (Weather Report)
চন্দ্রগ্রহণের মহাজাগতিক ঘটনার দিন রঙের উৎসব। সেই উৎসবে কাঁটা ছড়াতে শুষ্ক গরম উপস্থিত। বসন্তের স্নিগ্ধ আবহাওয়া ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফাল্গুনের শুরু থেকে কমতে শুরু করেছিল। পয়লা মার্চ থেকে তা কার্যত গায়েব হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা গত পাঁচদিনে সাত ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। রোদের দাপট দিনের বেলায় ভালোভাবে অনুভূত হচ্ছে। (Weather Report)
কলাইকুণ্ডায় ইতিমধ্যে ৩৬ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা যা দক্ষিণবঙ্গের মধ্যে সবার ওপরে। উত্তরবঙ্গে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। (Weather Report)
সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক ৯ কিলোমিটার উচ্চতায় বায়ুস্তরের উচ্চস্তরে অবস্থিত এক ঘূর্ণাবর্ত রয়েছে যা উত্তর পূর্ব বাংলাদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তবে তা বলে এখনই কোনও বাংলা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গে পাহাড়ি ৫ জেলায় হালকা বৃষ্টি চলতি সপ্তাহে শেষভাগে হতে পারে। মোটের ওপর আগামী সাতদিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকবে। (Weather Report)
আজ দোলে ছড়ি ঘোরাবে চড়া রোদ। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৯ ডিগ্রির নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৩৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ শতাংশ। (Weather Report)
আজ মঙ্গলবার দিনে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।










