---Advertisement---
lifezone nursing home

Weather Update: দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বাড়ছে, রাজ্যের বাকি জেলাগুলির কী খবর?

April 1, 2026 10:25 AM
Weather Update
---Advertisement---

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি সেভাবে নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন। আগামী সপ্তাহের শুরুতে ফের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। গত ২৪ ঘণ্টার ঝড়বৃষ্টিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রাও ১.৬ ডিগ্রি নিচে। তবে ধীরে ধীরে বৃষ্টি কমে অস্বস্তিকর গরম বাড়বে।আজ ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া।রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় দু’-এক জায়গায় হালকা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যান্য জেলায় ওই দিনও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।উত্তরবঙ্গে ছবিটা কিছুটা আলাদা। (Weather Update)

বড় পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দফতরের। আজ বৃষ্টির দাপট কমবে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।পরশু থেকে বৃষ্টি আরও কমে গিয়ে বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ওপরের ৫ জেলায় বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা।

CPIM Theme Song: নির্বাচনী প্রচারে খামতি রাখতে নারাজ, যাদবপুর কেন্দ্রের জন্য বিশেষ ‘থিম সং’ প্রকাশ

৩ থেকে ৫ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০৬ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭০শতাংশ।

আজ বুধবার দিনের আংশিক আকাশ মেঘলা। বিকেলে ঝড়বৃষ্টি দমকা হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।চলতি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা কিছুটা কম থাকতে পারে। তবে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, উত্তর-পশ্চিমের কিছু অংশ এবং দক্ষিণের কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

অন্যদিকে, দেশের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মৌসম ভবনের তরফে আগামী তিন মাসের গ্রীষ্মকালীন তাপমাত্রার ওঠানামার ছবি দেওয়া হয়েছে তাতে তীব্র গরমের জোরালো ইঙ্গিত রয়েছে।

এই মাসেই ওড়িশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহের দিন স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। এছাড়া গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকের কিছু অংশেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ফলে ঝড় বৃষ্টিতে গোটা মাস জুড়ে গরম সেভাবে অনুভূত না হলেও ধীরে ধীরে পারদ চড়বে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Weather Update: দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বাড়ছে, রাজ্যের বাকি জেলাগুলির কী খবর?”

Leave a Comment