ফের বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার কারণে গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়-বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। ঝেপে বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে।
আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ দক্ষিণের প্রায় সব জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। আপাতত শহর কলকাতার তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে সামান্য কম থাকতে পারে। গত কিছুদিনে গরমের দাপট কিছুটা কমলেও ভ্যাপসা আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। (Weather Update)
আজ থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বহাল থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে কিছু এলাকায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি আজ থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।
Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, কী বলছে পূর্বাভাস?
অন্যদিকে হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। (Weather Update)









