---Advertisement---
lifezone nursing home

আজও দুই বঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় বৃষ্টি?

June 20, 2026 10:37 AM
Weather Update
---Advertisement---

প্রবল গরমের হাত থেকে স্বস্তি পেয়েছে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার প্রায় দিনভর বৃষ্টিতে ভিজেছে।

আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর IMD।

(Weather Update) পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলির কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, (Weather Update) আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমের দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও, পুরুলিয়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়ার দুই এক জায়গায় একই গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। (Weather Update) সেই সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে IMD।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, (Weather Update) আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

(Weather Update) পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দুই এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে পরিচারিকাকে নৃশংস হত্যাকাণ্ডে নতুন মোড়, খুনের নেপথ্যে স্ত্রী-র সঙ্গে বিবাদ?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment