আগামী সাত দিন রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্র তাপমাত্রা একই রকম থাকবে। আজ সরস্বতী পুজোর দিন কনকনে ঠান্ডার বদলে উষ্ণ আবহই প্রাপ্তি বঙ্গের। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে কুয়াশার দাপট চলবে। (Weather Update)
আপাতত রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে। হালকা শীতের আমেজ রয়েছে,কামড় নেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সিউড়ি শীতলতম স্থান। সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান ছিল মাঝিয়ান। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০৩ দশমিক ০৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যের স্থলভাগের ওপর কোনও নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার দাপট চলবে। দক্ষিণবঙ্গে আগামী তিনদিন এক বা দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ফলে যে পরিস্থিতি বঙ্গের আবহে চলছে তা অব্যাহত থাকবে। (Weather Update)
মাঘ মাস সবে শুরু হয়েছে। শীতের ধারাবাহিক ভালো পারফরম্যান্সে হঠাৎ ভাটার টান। যা শীত বিদায়ের ইঙ্গিত। আবহাওয়া দফতর যদিও শীত বিদায়ের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে শীত বিদায়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। কোনও সন্দেহ নেই বেশ কিছু বছর পরে শীত ধারাবাহিকভাবে বঙ্গের আবহে অবস্থান করেছে। বৃষ্টি হয়নি। শুষ্ক আবহাওয়ায় উত্তর পশ্চিম দিক থেকে ঠাণ্ডা বাতাস অবাধে প্রবেশ করায় শীত বেশ ভালোমত অনুভূত হয়েছে। (Weather Update)
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীতের দাপট বেশি। দার্জিলিংয়ে টানা সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে চার ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। এখনও দার্জিলিংয়ে কড়া শীতের কনকনানি। এই মরসুমে দার্জিলিংয়ে বরফ পড়েছে। দক্ষিণবঙ্গে শীত বিদায়ের বার্তা দিলেও উত্তরবঙ্গে তার প্রবল উপস্থিতি। হাওয়া অফিস বলছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় শীত দীর্ঘায়ত হবে। বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ০৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০১ দশমিক ০৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ০৮ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ সর্বনিম্ন ৪০শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ পরিস্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। (Weather Update)









