রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, তবুও কি গরমের দাপট অব্যাহত দক্ষিণবঙ্গে ? উত্তরবঙ্গে কেমন আবহাওয়া ?

Published on: March 4, 2026
Weather Update
---Advertisement---

দোলের দিন সকালে হঠাৎ করে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পতনের কারণে হালকা ঠান্ডা অনুভূত হলো। তবে ফাল্গুন মাসের প্রত্যাশিত পরিচিত ছবিতে বসন্ত এসেছে- সেটা ভাবার কারণ নেই। কারণ সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩৩ ডিগ্রির ঘরে। আগামী দুই তিন দিনে তা আরও বাড়বে। আজ হোলিতেও গরমের ঝাপটার পূর্বাভাস।

তবে এরই মধ্যে বৃষ্টিতে স্বস্তি আসার কথাও শুনিয়েছেন আবহবিদেরা। সপ্তাহান্তে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়তে থাকা সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে স্বস্তির খবর। উত্তর এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। Weather Update

আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনও জেলাতেই তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সমুদ্র পৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় বায়ুস্তরের উচ্চস্তরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা উত্তরপূর্ব বাংলাদেশ থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে দক্ষিণ ছত্তিশগড়, বিদর্ভ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরবঙ্গের বৃষ্টি, উত্তরবঙ্গের পার্বত্য এলাকা-সহ উপরের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আগামী রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ বুধবার ৪ মার্চ দার্জিলিংয়ের কয়েকটি জায়গায় ঘন কুয়াশা হতে পারে। পরবর্তী ছ’দিনের জন্য আবহাওয়ার কোনও সতর্কতা নেই। পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলায়। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া এবং হুগলিতে বৃষ্টি হতে পারে।

কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি নিচে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ২৬ শতাংশ। সর্বোচ্চ ৮১শতাংশ। Weather Update

আজ বুধবার দিনে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment