রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: আজও ঝড়বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, কতদিন চলবে এমন পরিস্থিতি?

Published on: April 8, 2026
Weather Update
---Advertisement---

বিকেল গড়াতেই আকাশের মুখ কালো। বাতাসের গরম ভাপ উধাত্ত। বদলে স্বস্তির ঠাণ্ডা হাওয়া। সন্ধ্যার মুখে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির ঝাপটায় সারাদিনের গরম উধাত্ত। চৈত্রের শেষবেলায় প্রকৃতির এই ছবিতে সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধিতে রাশ। বুধবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি। কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমান ৭ থেকে ১১ সেন্টিমিটার হতে পারে। একই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। (Weather Update)

আজ মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।গত কয়েকদিনের মত কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে।

আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। (Weather Update)

শুক্রবার থেকে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে কমবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে দমকা হাওয়ার কারণে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার গতিবেগ হতে পারে।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি অব্যাহতঃ-উত্তরের ৮টি জেলাতেই আজ বুধবার ঝড়বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে।আগামীকাল বৃহস্পতিবার ওপরের ৫ জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।

Iran-US War: ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানে থাকা ভারতীয়দের সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

শুক্রবারও ওপরের ৫ জেলার ৩টি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস।শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কমতে পারে। সপ্তাহান্তে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও। (Weather Update)

মঙ্গলবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.০২ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৫০শতাংশ।

আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। বেলা গড়ানোর সঙ্গে মেঘলা আকাশে পরিণত হবে। বিকেল বা সন্ধ্যায় ঝড়বৃষ্টির জোরালো সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment