দুর্গাপুজোর আগে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও এক-দু’জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। তবে ৯ অক্টোবর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। ১০ অক্টোবরের পর দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনাই বেশি।
Weather Update: ৭ ও ৮ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা বেশি
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ৭ ও ৮ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
৯ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ওই দিন মূলত দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে শুষ্ক আবহাওয়া
১০ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। ১১, ১২ ও ১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৮ অক্টোবর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও ৯ অক্টোবর থেকে তা কমবে। ১০ ও ১১ অক্টোবর কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোয় রাতভর ছুটবে মেট্রো, কোন লাইনে কবে কতক্ষণ পরিষেবা, এক নজরে জেনে নিন
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৮ অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ৮ ও ৯ অক্টোবরের মধ্যে দু’-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। ৮ অক্টোবর রাতে জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)
৯ অক্টোবর উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১০ অক্টোবর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও ১১ অক্টোবর থেকে তা আরও কমবে। ১২ ও ১৩ অক্টোবর উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে বঙ্গ থেকে কবে পুরোপুরি বর্ষা বিদায় নেবে, তা এখনও নিশ্চিত করে জানায়নি আবহাওয়া দফতর। আগামী তিন-চার দিনের মধ্যে বর্ষা বিদায়ের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আগামী দু’-তিন দিনের আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনার পর এ বিষয়ে আরও স্পষ্ট পূর্বাভাস মিলতে পারে।












1 thought on “আরও দুদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, মহালয়া থেকে বৃষ্টি কমবে দক্ষিণে ?”
Comments are closed.