পুজোর হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তার মধ্যেই কয়েক দফা বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে বাংলার নানা প্রান্ত। বৃহস্পতিবার বিকেলেও সেই একই ছবি। এখন প্রশ্ন, মহালয়ার দিনেও কি এই রকম আবহাওয়া থাকবে? আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না বৃষ্টি। মহালয়ায় মূলত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে (rain forecast durga puja)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মহালয়ার দিন অর্থাৎ শনিবার মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মহালয়ার আগে বৃষ্টি ধীরে ধীরে কমলেও পুরোপুরি বিদায় নিচ্ছে না (Kolkata Weather Update)।
rain forecast durga puja: উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে?
আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কলকাতা সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার, ৯ অক্টোবর থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে (rain forecast durga puja)।
বিশেষ করে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। ১০ থেকে ১৩ অক্টোবর শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে।
কবে বিদায় নেবে বর্ষা?
এখনই রাজ্যে বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার মতো সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলায় বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আপাতত মনে করা হচ্ছে। কারণ সেই সময় পূর্ব ভারত থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।











