রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal CPM Candidate List 2026 : ১৯২ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের, যাদবপুরে বিকাশরঞ্জন, কালীগঞ্জে তামান্নার মা !

West Bengal CPM Candidate List 2026
---Advertisement---

নির্বাচনের দিন ঘোষণার পরের দিনই প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (West Bengal CPM Candidate List 2026)। বিধানসভা ভোটে ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২ টিতে প্রার্থী তালিকা ঘোষণা করলেন ফ্রন্ট চেযারম্যান বিমান বসু। এ বারও নবীন-প্রবীণ সমন্বয়ের তালিকায় তৈরির প্রয়াস দেখা গিয়েছে। উল্লেখ যোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা সাবিনা ইয়াসমিন। রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য, এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর। এবার এক নজরে দেখে নেওয়া যাক পরিচিত মুখেরা কোথায় কোথায় প্রার্থী হয়েছেন-

মাথাভাঙা – খগেন বর্মন
মাদারিহাট – সুভাষ লোহার
ধূপগুড়ি – নিরঞ্জন রায়
জলপাইগুড়ি – দেবরাজ বর্মন
রাজগঞ্জ – হরেন্দ্রনাথ রায়
শিলিগুড়ি – শরদিন্দু চক্রবর্তী
চাকুলিয়া – আমজাদ আলি
ইটাহার – সুদীপ্ত দাস
কুশমুন্ডি – জ্যোতির্ময় রায়
গঙ্গারামপুর – বিপ্লব বর্মন
মানিকচক – দেবজ্যোতি সিনহা
মুর্শিদাবাদ – আব্দুল মান্নান
রানিবাঁধ-দেবলীনা হেমব্রম
বেলডাঙা – রাজেশ ঘোষ
কালীগঞ্জ – সাবিনা ইয়াসমিন ( তামান্নার মা)
নোয়াপাড়া – গার্গী চ্যাটার্জি
খড়দহ- দেবজ্যোতি দাস
বীজপুর – দেবাশীষ রক্ষিত
দমদম উত্তর – দীপ্সিতা ধর
বরানগর – সায়নদ্বীপ
দমদম – ময়ূখ বিশ্বাস
রাজারহাট-নিউটাউন – সপ্তর্ষি দেব
পানিহাটি – কলতান দাশগুপ্ত
কামারহাটি – মানস মুখোপাধ্যায়
বিকাশ রঞ্জন ভট্টাচার্য – যাদবপুর
মোনালিসা সিনহা – সোনারপুর দক্ষিণ
বেহালা পশ্চিম – নিহার ভক্ত
মহেশতলা- সায়ন বন্দ্যোপাধ্যায়
সঞ্জয় বসু – চৌরঙ্গী পারমিতা রায় – বেলেঘাটা
মানিকতলা – মৌসুমী ঘোষ
শ্যামপুর – অসিত বরণ সাউ
উত্তরপাড়া – মীনাক্ষী মুখোপাধ্যায়
সিঙ্গুর- দেবাশিস চ্যাটার্জী

এদিন বিমান বসু বলেন, “মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে যে কলা কৌশল চলছে তার বিরুদ্ধে, আমাদের বামপন্থী শক্তি পুনরুত্থানের জন্যই এবারের নির্বাচনে লড়াই । উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বা জঙ্গলমহলের সব জায়গায় রাজনৈতিক প্রচার পরিকল্পিতভাবে হবে রাজ্য বামফ্রন্টের (West Bengal CPM Candidate List 2026) পক্ষ থেকে । আমাদের মনোভাবের কথা আমরা জানিয়েছি সহযোগীদের, তাঁরাও সম্মতি জানিয়েছেন । জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই প্রচার ৷ ধর্ম, ভাষা, জাতির ভিত্তিতে মানুষকে বিভক্ত করার যে চেষ্টা চলছে, তা নিয়েও কথা হয় । রাষ্ট্রপতি কেমন দেখতে সেটা নিয়ে কথা বলতে জনপ্রতিনিধি কুণ্ঠাবোধ করে না । এগুলোর প্রতিবাদে আমরা সরব হব ।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal CPM Candidate List 2026 : ১৯২ কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ বামফ্রন্টের, যাদবপুরে বিকাশরঞ্জন, কালীগঞ্জে তামান্নার মা !”

Leave a Comment