রাজ্যে শুরু দ্বিতীয় দফার ১৪২টি আসনে ভোটগ্রহণ (West Bengal Election 2026) প্রক্রিয়া। প্রথম দফার মতো শেষ দফাকেও শান্তিপূর্ণ করতে আরও কড়া হয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। নজরদারির জন্য নিউটাউনে খোলা হয়েছে বাহিনীর স্পেশাল কন্ট্রোল রুম। দ্বিতীয় দফায় স্পর্শকাতর বুথগুলি রয়েছে কমিশনের নজরে। সেই বুথগুলিতে বিশেষ নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয়বাহিনী। কলকাতার পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের জন্য জেলা হাওড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং দক্ষিণ শহরতলির কিছু এলাকার গলিঘুঁজিতেও বাড়তি নজর রাখছে নির্বাচন কমিশন। সেকেন্ড ইনিংসে ১৪২টি আসনের জন্য লড়ছেন ১৪৪৮ জন প্রার্থী। দ্বিতীয় দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবানীপুর কেন্দ্রে ভোট। কারণ, এই আসন থেকে লড়াই করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তাঁর কঠিনতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এইছাড়াও ১৪২টি আসনের মধ্যে হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে রয়েছে,
দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি হল-
১) মমতা বন্দ্যোপাধ্যায় (ভবানীপুর, তৃণমূল)
মূল প্রতিপক্ষ- শুভেন্দু অধিকারী (বিজেপি)

২) শুভেন্দু অধিকারী (ভবানীপুর, বিজেপি)
মূল প্রতিপক্ষ-মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
৩) মীনাক্ষী মুখোপাধ্যায় (উত্তরপাড়া, সিপিএম)
মূল প্রতিপক্ষ- শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় (তৃণমূল), দীপাঞ্জন চক্রবর্তী (বিজেপি)
৪) শোভনদেব চট্টোপাধ্যায় (বালিগঞ্জ, তৃণমূল)
মূল প্রতিপক্ষ- আফরিন বেগম (সিপিএম), শতরূপা (বিজেপি)
৫) তাপস রায় (মানিকতলা, বিজেপি)
মূল প্রতিপক্ষ- শ্রেয়া পাণ্ডে (তৃণমূল)
৬) বিকাশরঞ্জন ভট্টাচার্য (যাদবপুর, সিপিএম)
মূল প্রতিপক্ষ- দেবব্রত মজুমদার (তৃণমূল), শর্বরী মুখোপাধ্যায় (বিজেপি)

৭) ব্রাত্য বসু (দমদম, তৃণমূল)
মূল প্রতিপক্ষ-অরিজিৎ বক্সি (বিজেপি), ময়ূখ বিশ্বাস (সিপিএম)
৮) স্বপন দাশগুপ্ত (রাসবিহারী, বিজেপি)
মূল প্রতিপক্ষ- দেবাশীষ কুমার (তৃণমূল)
৯) দীপ্সিতা ধর (উত্তর দমদম, সিপিএম)
মূল প্রতিপক্ষ- চন্দ্রিমা ভট্টাচার্য (তৃণমূল), সৌরভ সিকদার (বিজেপি)
১০) ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর, তৃণমূল)
মূল প্রতিপক্ষ- রাকেশ সিং (বিজেপি)
১১) রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ, বিজেপি)
মূল প্রতিপক্ষ- অরুন্ধতী মৈত্র (তৃণমূল)
১২) কলতান দাশগুপ্ত (পানিহাটি, সিপিএম)
মূল প্রতিপক্ষ- রত্না দেবনাথ (বিজেপি), তীর্থঙ্কর ঘোষ (তৃণমূল)
১৩) নওশাদ সিদ্দিকি (ভাঙড়, আইএসএফ)
মূল প্রতিপক্ষ- শওকত মোল্লা (তৃণমূল)
১৪) সোহম চক্রবর্তী (করিমপুর, তৃণমূল)
মূল প্রতিপক্ষ- সমরেন্দ্রনাথ ঘোষ (বিজেপি)
১৫) রুদ্রনীল ঘোষ (শিবপুর, বিজেপি)
মূল প্রতিপক্ষ- রানা চট্টোপাধ্যায় (তৃণমূল)
১৬) অরূপ বিশ্বাস (টালিগঞ্জ)
মূল প্রতিপক্ষ- পাপিয়া অধিকারী (বিজেপি), পার্থ প্রতিম বিশ্বাস (সিপিএম)
১৭) অর্জুন সিং (নোয়াপাড়া, বিজেপি)
মূল প্রতিপক্ষ- তৃণাঙ্কুর ভট্টাচার্য (তৃণমূল)
১৮) মদন মিত্র (কামারহাটি, তৃণমূল)
মূল প্রতিপক্ষ- মানস মুখোপাধ্যায় (সিপিএম), অরূপ চৌধুরী (বিজেপি)

১৯) হিরণ চ্যাটার্জি (শ্যামপুকুর, বিজেপি)
মূল প্রতিপক্ষ- নদেবাসী জানা (তৃণমূল)
২০) আরাবুল ইসলাম (ক্যানিং পূর্ব, আইএসএফ)
মূল প্রতিপক্ষ- বাহারুল ইসলাম (তৃণমূল)










2 thoughts on “West Bengal Election 2026: ভোট দ্বিতীয়ায় নজরে ২০ হেভিওয়েট,কার ভাগ্যে জয়ের শিরোপা?”