---Advertisement---
lifezone nursing home

West Bengal Election Result 2026: রাজ্যে পালা বদলের পরই কলেজ ‘দখলমুক্তি’এবিভিপির, চলল তাণ্ডব-ভাঙচুর

May 5, 2026 7:11 PM
West Bengal Election Result 2026
---Advertisement---

কলেজের দখল কাদের হাতে থাকবে তা নিয়ে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে ছড়াচ্ছে অশান্তি। ফল প্রকাশের পরের দিনই বাঁকুড়া খ্রিষ্টান কলেজ ও বাঁকুড়া সম্মিলনী কলেজের ইউনিয়ন রুমের দরজা ভেঙে দখল নিল এবিভিপি (West Bengal Election Result 2026)। চলল তাণ্ডব। অভিযোগ, ছাত্র সংসদের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে ফেলে বিজেপির পতাকা টাঙানো হয়।
এরপর একইভাবে বাঁকুড়া সম্মিলনী কলেজেও চলে তাণ্ডব। তালা ভেঙে সেখানকার ইউনিয়ন রুমে ঢোকে এবিভিপির সদস্যরা। শুধুতাই নয়, ইউনিয়ন রুম দখলমুক্ত করার পর গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দিতে দেখা যায়।

এবিভিপির সদস্যদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকলেও তৃণমূল ছাত্র পরিষদ জোর করে কক্ষগুলি দখল করে রেখেছিল। আদালতের নির্দেশে ছাত্র সংসদের ঘর বন্ধ রাখার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলেও অভিযোগ তাদের। সেই কারণেই এদিন ‘দখলমুক্ত’ করার পদক্ষেপ বলে দাবি গেরুয়া ছাত্র সংগঠনের।

তাদের আরও দাবি, ভবিষ্যতে কলেজগুলিতে স্বচ্ছ ও গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তাদের কথায়, এতদিন কলেজে যে ‘ভয়ের পরিবেশ’ ছিল, তা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে।

অন্যদিকে একই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে কলেজগুলি দখল করতে ব্যস্ত এবিভিপির সদস্যরা। মঙ্গলবার মহিষাদল রাজ কলেজের ইউনিউয়ন রুম দখল নিল এবিভিপি। কলেজে লাগানো তৃণমূল ছাত্র পরিষদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে তারা। চালানো হয় ভাঙচুরও।

দীর্ঘ ৯ বছর ধরে কলেজে ছাত্র সংসদের নির্বাচন নেই। তবে এই পালাবদলেই ছাত্র সংসদগুলিতে বদলে গেল রং। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ফল ঘোষণার পর শিক্ষাঙ্গনেও যে রাজনৈতিক টানাপোড়েন বাড়ছে, এই ঘটনা তারই প্রতিফলন।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Election Result 2026: রাজ্যে পালা বদলের পরই কলেজ ‘দখলমুক্তি’এবিভিপির, চলল তাণ্ডব-ভাঙচুর”

Leave a Comment