দফায় দফায় টানা কয়েকদিন বৃষ্টির সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গ। সপ্তাহজুড়ে কলকাতাতেও আচমকা দফায় দফায় বৃষ্টি হয়েছে। যদিও শনিবার থেকে তুলনামূলকভাবে কমেছে বৃষ্টির পরিমাণ। আর রবিবার সারা দিন কলকাতায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। (Weather Update )
দক্ষিণবঙ্গে কেমন যাবে
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিছু জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় কম বেশি বৃষ্টি হতে পারে। (Weather Update )
কেমন থাকবে কলকাতা
রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।
উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা
আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই দু-একটি জায়গায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। (Weather Update )











