রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণের কী ছবি? যা জানাল আবহাওয়া দফতর

Published on: September 13, 2026
---Advertisement---

বর্ষার শেষেও বৃষ্টির দাপট পুরোপুরি কমছে না। তবে দুই বঙ্গের ছবিটা আলাদা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (Weather Update)

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি

আজ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি ছড়িয়ে-ছিটিয়ে হতে পারে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ওই দিনও কয়েকটি জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

উত্তরবঙ্গে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি

উত্তরবঙ্গে অবশ্য পরিস্থিতি কিছুটা আলাদা। ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই কোথাও না কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

১৬ সেপ্টেম্বর নজর উত্তরবঙ্গে

১৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের আবহাওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওই দিন কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে। ফলে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment