রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে কমছে ভারী বৃষ্টি

weather update 22 july 2026
---Advertisement---

বর্ষার শুরুতে বৃষ্টির অনেকটাই ঘাটতি ছিল। অবশেষে বুঝি সেই ঘাটতি পূরণ হতে চলেছে। গত কয়েকদিন ধরেই দুই বঙ্গে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। দক্ষিণের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতর বা IMD. বুধবার সকাল থেকেই কলকাতার বেশ কিছু অংশে আকাশ মেঘলা রয়েছে। ফলে বিকেলের আগেই বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস (weather update 22 july 2026)।

weather update 22 july 2026: উত্তর ও দক্ষিণবঙ্গ কেমন থাকতে পারে?

হাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দুই এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার। এছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে (weather update 22 july 2026)।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গে কমছে ভারী বৃষ্টি। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment