কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে দক্ষিণববঙ্গে তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বাংলার উপর একটি মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখাটি রাঁচি থেকে দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গিয়েছে। ওদিকে আবার কিছুদিন আগে সক্রিয় হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থান করছে। আর এহেন ওয়েদার সিস্টেমের কারণেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। (Weather Update)
দক্ষিণবঙ্গে কী হবে?
সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। আজ বৃষ্টির পূ্র্বাভাস একাধিক জেলায় রয়েছে। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সোমবার অল্প বৃষ্টি দেখেছে কলকাতা। মঙ্গলবার থেকে বদলে যেতে পারে পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনাও প্রবল।
Tragedy in Sikkim: সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯ শ্রমিক, আটকে ১৬
উত্তরেও ভারী বৃষ্টি
অন্যদিকে বছরে বারবার ভারী বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আর সেই পরিবেশ এখনই কাটছে না বলে জানি দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই দুই জেলার কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)








