রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tragedy in Sikkim: সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯ শ্রমিক, আটকে ১৬

Published on: July 21, 2026
Tragedy in Sikkim
---Advertisement---

সিকিমের নামচি জেলায় নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জন শ্রমিকের। এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন আরও ১৬ জন। তাঁদের নিরাপদে বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ-সহ একাধিক সংস্থা। তবে সুড়ঙ্গের ভিতরে জমে থাকা মিথেন গ্যাস, অক্সিজেনের ঘাটতি এবং অত্যন্ত সংকীর্ণ পথের কারণে উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে।

Tragedy in Sikkim: কবে, কীভাবে ঘটল দুর্ঘটনা?

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ প্রশাসনের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ, এসডিআরএফ, জেলা পুলিশ, দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা।

মোট ২৫ জন শ্রমিক ও এনএইচপিসি (NHPC)-র কর্মী ওই সুড়ঙ্গে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি ১৬ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সুড়ঙ্গের প্রায় দেড় কিলোমিটার ভিতরে প্রাকৃতিকভাবে শিলাস্তর থেকে বের হওয়া মিথেন গ্যাস জমে ছিল। সেই গ্যাস বাইরে বের করার চেষ্টা করার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে সুড়ঙ্গের ভিতরে ধস নামে এবং প্রবেশপথের একটি বড় অংশ বন্ধ হয়ে যায়। কয়েকজন শ্রমিক সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসতে পারলেও অনেকেই সুড়ঙ্গের গভীরে আটকে পড়েন।

প্রথমে দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করলেও সুড়ঙ্গের ভিতরে শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হওয়ায় সেই অভিযান মাঝপথে বন্ধ করতে হয়। সুড়ঙ্গের ভিতরে মিথেন গ্যাসের উপস্থিতি এবং অক্সিজেনের ঘাটতির কারণে কয়েকজন উদ্ধারকারীও অসুস্থ হয়ে পড়েন। পরে এনডিআরএফের একটি দল উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করলেও একই কারণে তারাও একটানা খুব বেশিক্ষণ উদ্ধারকাজ চালাতে পারেনি।

পরিস্থিতি সামাল দিতে পরে পশ্চিমবঙ্গ থেকেও বিশেষ গ্যাস-সুরক্ষার সরঞ্জাম নিয়ে প্রশিক্ষিত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। পাশাপাশি প্যাকং ও শিলিগুড়িতে থাকা এনডিআরএফের ব্যাটালিয়নের অতিরিক্ত জওয়ান এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীদেরও মোতায়েন করা হয়েছে।

সিকিমের দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে ফোনে কথা বলে উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিক ও তাঁদের পরিবারের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

ত্রিপুরার পুলিশ কর্তা অস্বাভাবিক মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার দেহ

বর্তমানে নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি, এনডিআরএফ, এসডিআরএফ, সিকিম পুলিশ, দমকল, স্বাস্থ্য দফতর এবং অন্যান্য সরকারি একসঙ্গে হয়ে সংস্থা সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (SSDMA)-র তত্ত্বাবধানে দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারীরা মনে করছেন, এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে দ্রুতই তাঁরা সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানো যাবেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “Tragedy in Sikkim: সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯ শ্রমিক, আটকে ১৬”

Leave a Comment