রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিথেন গ্যাসই সিকিমের সুরঙ্গে বিপর্যয়ের কারণ? বাড়তে পারে মৃতের সংখ্যা, চলছে উদ্ধারকাজ

sikkim tunnel collapse
---Advertisement---

সিকিমে সুরঙ্গ বিপর্যয়ে ইতিমধ্যেই ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও আটকে রয়েছেন ৫ জন। তবে ঠিক কী কারণে এই বিপর্যয়? মঙ্গলবার সিকিমের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সিকিমের নামচি জেলায় নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে বিষাক্ত মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। যার জেরে সুরঙ্গে ধস নামায় ধসের কবলে পড়ে ২০ জন শ্রমিক প্রাণ হারান। ঘটনার ২৪ ঘণ্টা হয়ে গিয়েছে, এখনও ওই সুরঙ্গে আটকে ৫ জন (sikkim tunnel collapse)।

sikkim tunnel collapse: মৃত পরিবারদের আর্থিক সাহায্য

গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, এনএইচপিসি (NHPC)-র সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি, কেন্দ্রের তরফে মৃত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় (sikkim tunnel collapse)।

সোমবার সিকিমের নামচি জেলার সামারদুং এলাকার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন প্রজেক্ট অফিসার সহ ২৫ জন শ্রমিক। নামচির পুলিশ সুপার (এসপি) সোনম ডি ভুটিয়া বলেন, “সুড়ঙ্গের ভেতরে আটকে পড়া ২৫ জনের মধ্যে ২০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।”
প্রশাসনিক সূত্রে খবর, উদ্ধারকাজে নেমে সুড়ঙ্গের ভিতরে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত সাতটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে এবং বাকি মৃতদেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে।

এনএইচপিসি-র এক বিবৃতি অনুযায়ী, পাথরের ভেতরে আটকে থাকা মিথেন গ্যাস লিকের ফলে এই বিস্ফোরণটি ঘটে, যা থেকে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মিথেন গ্যাসের বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কী কারণে বিস্ফোরণ ঘটেছিল। তিনি আরও জানান, সুড়ঙ্গের ভেতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে আরও গতি আনতে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের সাহায্য নেওয়া হয়েছে। সেখান থেকে উদ্ধরকারী একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, মিথেন গ্যাস লিক করছে। ফলে সুড়ঙ্গের ভিতরে ঢোকা আরও কঠিন হয়ে উঠেছে। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নেমে কয়েক জন উদ্ধারকারী মিথেন গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment