উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান করছে। তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হবে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ৭ জুলাই সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শনিবার সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ থাকার পূর্বাভাস। তবে বেলা বাড়লে সূর্যের প্রকাশ ঘটে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। এর জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update) ।
আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির জন্য সতর্কতাও জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টি দেখা যেতে পারে। রবিবারও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে (Weather Update) ।
কলকাতায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের মধ্যে কয়েক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও অনুভূত হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ বৃষ্টি হলেও তার পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় কম থাকতে পারে। উত্তরের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই।
রাতে বিল থেকে গায়েব ৩০ লাখ টাকার মাছ, শওকত এর পর ‘মাছ চোর’ হুমায়ুন?










