---Advertisement---
lifezone nursing home

Donald Trump VISA Ban: আমেরিকানদের টাকায় বাঁচে, পাকিস্তান-বাংলাদেশ সহ ৭৫ দেশের VISA বন্ধ ট্রাম্পের

January 15, 2026 4:26 PM
Donald Trump VISA Ban
---Advertisement---

মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী নীতি আরও কঠোর করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান ও বাংলাদেশ-সহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে (Donald Trump VISA Ban)। তবে এই তালিকায় ভারতের নাম নেই, যা ভারতীয়দের জন্য কিছুটা স্বস্তির খবর। বুধবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্ত কনস্যুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সংশ্লিষ্ট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু বন্ধ রাখা হয়। এই নির্দেশ কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। যদিও কতদিন এই নিষেধাজ্ঞা চলবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তি অনুযায়ী, যে সমস্ত দেশ থেকে নাগরিকরা আমেরিকায় এসে সরকারি সুযোগ-সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়েন, সেই দেশগুলিকেই এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ট্রাম্পের দাবি, আমেরিকান করদাতাদের টাকায় অন্য দেশের নাগরিকদের জীবনযাপন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই যারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম নন এবং সরকারি সহায়তার উপর নির্ভর করবেন, তাঁদের আমেরিকায় প্রবেশ আটকাতেই এই কড়া সিদ্ধান্ত।

তবে পরিষ্কার করে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। নন-ইমিগ্রান্ট ভিসা, যেমন টুরিস্ট, বিজনেস বা স্বল্পমেয়াদি সফরের ভিসায় আমেরিকা যেতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলির নাগরিকদের আপাতত কোনও সমস্যা হবে না।

উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের নভেম্বর থেকেই ট্রাম্প প্রশাসন ধাপে ধাপে ভিসা সংক্রান্ত নিয়মে কড়াকড়ি শুরু করেছে। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার একাধিক দেশের নাগরিক ইতিমধ্যেই এর প্রভাব অনুভব করছেন। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক স্তরে বিতর্ক শুরু হয়েছে। অনেক দেশই এই ‘হটকাঠি’ নীতির বিরোধিতা করেছে। এখন দেখার, ভবিষ্যতে এই নীতিতে কোনও শিথিলতা আসে কি না, নাকি আরও কঠোর পথে হাঁটে আমেরিকা।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Donald Trump VISA Ban: আমেরিকানদের টাকায় বাঁচে, পাকিস্তান-বাংলাদেশ সহ ৭৫ দেশের VISA বন্ধ ট্রাম্পের”

Leave a Comment