---Advertisement---
lifezone nursing home

‘আমরাই জনপ্রিয় জুটি’, মোদিকে দেখে কেন বললেন জর্জিয়া মেলোনি?

June 17, 2026 5:45 PM
PM Modi
---Advertisement---

ফের চর্চায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এবার আন্তজার্তিক মঞ্চে ফের একই ফ্রেমে দেখা গেল দুজনকে। তাদের সাক্ষাতে ফের চর্চায় ফিরল ‘মেলোডি’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে কী বললেন ইতালির প্রধানমন্ত্রী?

মঙ্গলবার ফ্রান্সের এভিয়ঁ-লে-বাঁ শহরে G7 সম্মেলন উপলক্ষে একই মঞ্চে দেখা গেল বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাকে। আর তারপরেই সেখানে উঠে আসে ‘মেলোডি’ প্রসঙ্গ। রোম সফরে গিয়ে মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিয়েছিলেন মোদি। মুহূর্তের মধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। এবার G7 সম্মেলনে গিয়ে মোদি এবং নিজেকে ‘সবচেয়ে জনপ্রিয় জুটি’ বলে উল্লেখ করলেন মেলোনি।

সম্মেলনে সকলের সামনে তিনি বলেন, “ইয়েস, উই আর দ্য মোস্ট ফেমাস কাপল অন ইনস্টাগ্রাম। আর এতেই হেসে ওঠেন বাকিরা। এদিন মেলোনির সঙ্গে হাত মেলানোর সময় মেলোনির সঙ্গে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে(PM Modi)। তবে তিনি ঠিক কী বলেন, তা স্পষ্ট নয়।

গত মাসে রোম সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ভারতীয় ব্রান্ড পার্লের মেলোডি টফি উপহার দেন। সেই ভিডিয়োও তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই দুই রাষ্ট্রনেতার বন্ধুত্ব নতুন নয়। ২০২৩ সাল থেকে প্রধানমন্ত্রী মোদি ও জর্জিয়া মেলোনির দ্বিপাক্ষিক সাক্ষাতের সময় থেকেই এই জুড়িকে ‘মেলোডি’ বলে ডাকা শুরু হয়।

যত সময় গেছে ততই ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয়েছে। ভারতের অন্যতম সহযোগি দেশ হয়ে উঠেছে ইতালি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment