---Advertisement---
lifezone nursing home

বিশ্বকাপে প্রথম রাউন্ডের রিপোর্ট কার্ড: কারা ফেল, কারা পাস, কোন মহাদেশ এগিয়ে?

June 18, 2026 5:33 PM
FIFA World Cup
---Advertisement---

(FIFA World Cup) বিশ্বকাপের প্রথম ম্যাচ মানেই সাধারণত সতর্ক ফুটবল। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হতেই পরিষ্কার—এবারের আসরে কোনও দলকেই হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। ৪৮টি দলই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। আর সেই ২৪ ম্যাচের পর ফুটবলবিশ্বের সামনে উঠে এসেছে একাধিক চমকপ্রদ পরিসংখ্যান, অপ্রত্যাশিত ফলাফল এবং ভবিষ্যতের ইঙ্গিত।

বিশেষ করে ব্রাজিল, স্পেন, বেলজিয়াম, পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোর পয়েন্ট খোয়ানো যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনই মহাদেশভিত্তিক পারফরম্যান্সের নিরিখে ইউরোপের দলগুলির আধিপত্যও স্পষ্ট। অন্যদিকে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দল প্রমাণ করেছে যে বিশ্বকাপের মঞ্চে আর কোনও ম্যাচই সহজ নয়।

পরিসংখ্যান কী বলছে?

(FIFA World Cup) প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচে দেখা গিয়েছে আক্রমণাত্মক ফুটবলের ঝলক। প্রথম ২৪ ম্যাচেই গোলের বন্যা, ড্র-ই সবচেয়ে বড় ট্রেন্ড। পরিসংখ্যানের খাতা খুলতেই চোখ কপালে, ২৪ ম্যাচে ৭৫ গোল।

  • ম্যাচ: ২৪
  • গোল: ৭৫
  • ড্র: ৯
  • হ্যাটট্রিক: ১
  • এক ম্যাচে জোড়া গোল: ৭
  • আত্মঘাতী গোল: ৩
  • লাল কার্ড: ৩

অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে ৩.১২ গোল হয়েছে, যা বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। গোলের বন্যার পাশাপাশি নাটকীয়তাও কিন্তু কম ছিল না। এই বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিনটি আত্মঘাতী গোলও দেখা গিয়েছে, যা ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। প্রথম আত্মঘাতী গোলটি আসে ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে। প্যারাগুয়ের ডিফেন্ডার ড্যামিয়ান ববাডিয়া ভুলবশত নিজের জালেই বল জড়িয়ে দেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪-১ জয়ের পথ আরও সহজ করে দেয়। এরপর ১৩ জুন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সুইস ডিফেন্ডার মিরো মুইহেইমের আত্মঘাতী গোলে ১-১ ড্র করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে কাতার। তৃতীয় আত্মঘাতী গোলটি আসে ১৫ জুন বেলজিয়াম-মিশর ম্যাচে। বদলি হিসেবে মাঠে নামার পর রোমেলু লুকাকুর চাপে মিশরের মোহামেদ হানির আত্মঘাতী গোল বেলজিয়ামকে সমতা ফেরাতে সাহায্য করে। ফলে মিশরের হাতছাড়া হয় তাদের সম্ভাব্য প্রথম বিশ্বকাপ জয়, ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে। একদিকে মেসির হ্যাটট্রিক অন্যদিকে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেন সাউথ আফ্রিকার থেম্বা জোয়ানে, ইয়ায়া সিথোল এবং মেক্সিকোর সিজার মন্টেস। এছাড়াও শেষ মুহূর্তের সমতা ফেরানো গোল একাধিক ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে।

মেসি-রোনাল্ডোর জার্সিতে ‘লেগাসি ব্যাজ’ কেন? কী এই বিশেষ স্বীকৃতি?

(FIFA World Cup) প্রথম রাউন্ডেই আটকে গেল কোন কোন পরাশক্তি?

প্রথম রাউন্ডের অন্যতম বড় চমক এসেছে কয়েকটি ফুটবল পরাশক্তির কাছ থেকে। (FIFA World Cup) বিশ্বকাপের প্রথম রাউন্ডের সবচেয়ে বড় আলোচনার বিষয় নিঃসন্দেহে কয়েকটি ফুটবল পরাশক্তির অপ্রত্যাশিত হোঁচট। টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল, তাদের অনেকেই প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলতে ব্যর্থ হয়েছে।

সবচেয়ে বড় চমকগুলির একটি আসে ব্রাজিলের ম্যাচে। মরক্কোর বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ড্র করে সেলেসাওরা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো আবারও দেখিয়ে দিল, তারা আর কোনও ‘ডার্ক হর্স’ নয়।

একইভাবে স্পেনও গোলশূন্য ড্রয়ে আটকে যায় কেপ ভের্দের বিরুদ্ধে। বলের দখল ও আক্রমণে আধিপত্য থাকলেও জয়সূচক গোল খুঁজে পায়নি লা রোহা।

অন্যদিকে আফ্রিকার প্রতিনিধি মিশরের বিরুদ্ধে ১-১ ড্র করে মূল্যবান দুই পয়েন্ট খোয়ায় বেলজিয়াম।

নেদারল্যান্ডসও ২-২ ড্র করেছে জাপানের বিরুদ্ধে। ম্যাচের বড় অংশে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি ডাচরা। নেদারল্যান্ডসও হতাশ করেছে সমর্থকদের।

পর্তুগালের অবস্থাও ভিন্ন নয়। তুলনামূলকভাবে কম শক্তিশালী কঙ্গোর বিরুদ্ধে ১-১ ড্র করে ব্রুনো ফার্নান্ডেজদের দল। হতাশ করেছে সমর্থকদের। ফলে প্রথম ম্যাচের পরই চাপে পড়ে যায় ইউরোপের অন্যতম শক্তিশালী এই দলটি।

এই পাঁচটি ম্যাচই প্রমাণ করেছে যে নাম, র‌্যাঙ্কিং কিংবা অতীত সাফল্য বিশ্বকাপে কোনও নিশ্চয়তা দেয় না। তুলনামূলক ছোট দলগুলো এখন কৌশলগতভাবে অনেক বেশি পরিণত এবং প্রতিযোগিতামূলক। প্রথম রাউন্ডের পর একথা নিশ্চিত যে—২০২৬ বিশ্বকাপে কোনও দলকেই আর অপ্রতিরোধ্য বলা যাচ্ছে না।

মহাদেশের লড়াইয়ে কারা এগিয়ে?

প্রথম রাউন্ডের শেষে (FIFA World Cup) মহাদেশভিত্তিক পরিসংখ্যান বেশ তাৎপর্যপূর্ণ ছবি তুলে ধরছে।

মহাদেশ জয় ড্র হার
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
এশিয়া
কনকাকাফ
ওশেনিয়া

ইউরোপীয় দলগুলো স্পষ্টভাবেই সবচেয়ে সফল। সাতটি জয় এবং মাত্র দুটি হার ইউরোপের শক্তি ও গভীরতা প্রমাণ করছে।

তবে সবচেয়ে আকর্ষণীয় পরিসংখ্যান এসেছে কনকাকাফ ও ওশেনিয়া অঞ্চল থেকে। এই দুই মহাদেশের কোনও দলই প্রথম রাউন্ডে হারেনি। স্বাগতিক অঞ্চলের দলগুলোর আত্মবিশ্বাস এবং প্রস্তুতির প্রতিফলন দেখা গিয়েছে মাঠে।

এশিয়ার দলগুলো মাত্র একটি ম্যাচ জিতলেও পাঁচটি ড্র করেছে। জাপান, কোরিয়া, সৌদি আরবসহ একাধিক দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে পয়েন্ট তুলে নিয়েছে।

আফ্রিকার দলগুলোর হার বেশি হলেও তারা চারটি ড্র করেছে। মিশর, মরক্কোর মতো দলগুলো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

৬০ বছরের অপেক্ষার অবসান, বিশেষ রেকর্ড গড়ল ইংল্যান্ড

প্রথম রাউন্ডে অন্যতম স্মরণীয় জয় পেয়েছে ইংল্যান্ড। (FIFA World Cup) ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তারা ৪-২ ব্যবধানে ম্যাচ জিতেছে, যা বিশ্বকাপে ইংল্যান্ডের জন্য একটি বিশেষ পরিসংখ্যান তৈরি করেছে। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম কোনও বিশ্বকাপ ম্যাচে ৪-২ ব্যবধানে জিতল থ্রি লায়ন্স।

প্রায় ছয় দশক পর সেই স্কোরলাইন আবার ফিরে আসায় ইংল্যান্ড সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের এই দলটি যে আক্রমণাত্মক ফুটবল খেলতে প্রস্তুত, প্রথম ম্যাচেই তার ইঙ্গিত মিলেছে।

টানা ১০ ম্যাচে গোল নেই! বিশ্বকাপে রোনাল্দোর ফর্ম নিয়ে বাড়ছে চিন্তা

রোনালদো কে পিছনে ফেলে বিশ্বকাপে নতুন মাইলফলক হ্যারি কেনের

প্রথম রাউন্ডের আরেকটি বড় আলোচনার বিষয় হ্যারি কেনের ব্যক্তিগত মাইলফলক। ইংল্যান্ড অধিনায়ক বিশ্বকাপে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১০-এ নিয়ে গিয়েছেন। ফলে তিনি ছাড়িয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

(FIFA World Cup) বিশ্বকাপ ইতিহাসে কেনের গোল এখন ১০, যেখানে রোনালদোর ঝুলিতে রয়েছে ৮ গোল।

রাশিয়া বিশ্বকাপ ২০১৮-তে গোল্ডেন বুট জয়ী কেন ধারাবাহিকভাবে বিশ্বকাপের মঞ্চে নিজের সেরাটা দিয়ে চলেছেন। আর ২০২৬ বিশ্বকাপের শুরুতেই নতুন এই রেকর্ড তাঁর নামের পাশে যুক্ত হল।

প্রথম রাউন্ডের বার্তা পরিষ্কার—র‍্যাঙ্কিং নয়, ফল নির্ধারণ করছে পারফরম্যান্স

প্রথম রাউন্ড শেষ হলেও বিশ্বকাপের আসল গল্প এখনই শুরু। ব্রাজিল, স্পেনের মতো বড় দলগুলোর হোঁচট, মাঝারি শক্তির দলগুলোর আত্মবিশ্বাসী পারফরম্যান্স এবং গোলে ভরা ম্যাচগুলো ইঙ্গিত দিচ্ছে, ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup) হতে চলেছে সাম্প্রতিক সময়ের অন্যতম অনিশ্চিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর।

যে (FIFA World Cup) বিশ্বকাপে ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস, পর্তুগাল কিংবা বেলজিয়াম প্রথম ম্যাচেই জয় পায় না, সেখানে ভবিষ্যদ্বাণী করা কঠিন। আর সেটাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য। প্রথম ২৪ ম্যাচের পর অন্তত এটুকু নিশ্চিত—এই বিশ্বকাপে চমকের শেষ এখনও অনেক বাকি ফুটবলপ্রেমীদের জন্য।

ডার্বির নায়ক এবার সবুজ-মেরুনে, মোহনবাগানে রাহুল ভেকে


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment