---Advertisement---
lifezone nursing home

ফসকা গেরো…, পাকিস্তানে ১৬ টাকায় বিকোচ্ছে ‘Dhurandhar’

February 14, 2026 5:28 PM
---Advertisement---

ভারত-পাকিস্তান সম্পর্ক মানেই টানাপড়েন। কখনও সীমান্তে উত্তেজনা, কখনও কূটনৈতিক চাপানউতোর। সেই আবহেই দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রেই আদানপ্রদান বন্ধ। বিশেষ করে সাংস্কৃতিক জগতে। পাকিস্তানে দীর্ঘদিন ধরেই ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা থাকলেই যে সব কিছু থেমে যায়, বাস্তব ছবি যেন বারবার অন্য কথাই বলে। (Dhurandhar)

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ধুরন্ধর’ পাকিস্তানে নিষিদ্ধ। অথচ করাচির বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সেই ছবির পাইরেটেড কপি। তাও এমন দামে, যা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। পাকিস্তানি মুদ্রায় মাত্র ৫০ টাকা, ভারতীয় হিসেবে প্রায় ১৬ টাকা। (Dhurandhar)

এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যঙ্গ আর কটাক্ষ। কারণ, পাকিস্তানে তো ভারতীয় ছবি নিষিদ্ধ। তা হলে করাচির বাজারে সেই ছবি এল কী ভাবে? (Dhurandhar)

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে বিদেশি ইউটিউবার কার্ল রক করাচির এক বাজারে ওই পাইরেটেড কপি বিক্রি হতে দেখেন। তিনি বর্তমানে ভারতে থাকেন। সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। তার পর থেকেই নেটদুনিয়ায় হাসির রোল। (Dhurandhar)

নেটিজেনদের একাংশ পাকিস্তানকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এখনও ওরা ভারতীয় ভাষায় কথা বলে এবং ভারতীয় খাবার খায়।” আবার কারও মন্তব্য, “পাকিস্তান ভারতীয় জিনিস ছাড়া টিকে থাকতে পারে না।” কেউ আবার দাবি করেছেন, “নেটফ্লিক্স পাকিস্তানে এটি এক নম্বরে ট্রেন্ড করছিল।” (Dhurandhar)

তবে শুধু নিষেধাজ্ঞা ভাঙা নয়, এই ঘটনায় আরও একটি ব্যঙ্গাত্মক দিক রয়েছে। ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির কাহিনি ঘোরে এক ভারতীয় গুপ্তচরকে কেন্দ্র করে, যিনি পাকিস্তানের মাফিয়া এবং রাজনীতিতে প্রবেশ করেন। ফলে যে দেশে ভারতীয় সিনেমা নিষিদ্ধ, সেই দেশেই সেই ছবির কপি প্রকাশ্যে বিক্রি হওয়াকে আরও বেশি বিদ্রূপাত্মক বলে মনে করছেন অনেকে। (Dhurandhar)

‘ধুরন্ধর’-এ অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদি-সহ আরও অনেকে। ছবিতে গুপ্তচর হামজা আলি মাজারি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। পাকিস্তানে প্রভাব বাড়াতে তাঁর চরিত্র যোগ দেয় রহমান ডাকাইত নামে এক মাফিয়ার দলে। ওই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। (Dhurandhar)

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ার একাংশ দুই দেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ লিখেছেন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা হাস্যকর। আশা করি এক দিন পরিস্থিতি বদলাবে।” অন্য এক জন প্রশ্ন তুলেছেন, “দেশগুলোর মধ্যে এত ঘৃণা কেন?” (Dhurandhar)

সব মিলিয়ে করাচির এই ঘটনা নতুন করে দেখিয়ে দিল, নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে বাজারের নিয়ম আলাদা। আর সেই বাজারে ভারতীয় সিনেমা যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, করাচিতে ১৬ টাকায় ‘ধুরন্ধর’ বিক্রিই তার সবচেয়ে বড় প্রমাণ। (Dhurandhar)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment