---Advertisement---
lifezone nursing home

নেই খাবার-জল, Moscow Airport-এ আটকে ভারতীয়, এক টুইটেই হলো মুশকিল আসান

March 3, 2026 4:28 PM
---Advertisement---

পশ্চিম এশিয়ায় চলমান অশান্তির জেরে আন্তর্জাতিক উড়ান বাতিলের প্রভাব পড়েছে ইউরোপ-এশিয়ার বিভিন্ন রুটেও। সেই পরিস্থিতিতেই মস্কোর বিমানবন্দরে আটকে পড়ার কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলেন ভারতীয় যাত্রী সুনীল গুপ্তা। সমাজমাধ্যমে করা তাঁর পোস্ট ঘিরে আলোড়ন পড়ে। পরে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করে। (Moscow Airport)

সুনীল এক্স (টুইটার)-এ দাবি করেন, তিনি মস্কো বিমানবন্দরে সম্পূর্ণ একা ও অসহায় অবস্থায় রয়েছেন। তাঁর কথায়, “আমি পুরোপুরি আটকে পড়েছি… একা, অসহায়, আশা হারাচ্ছি।” তিনি জানান তাঁর কাছে আর কোনও নগদ অর্থ নেই, এমনকি খাবার বা জল কেনার মতো টাকাও অবশিষ্ট নেই। বিমানসংস্থা বা ট্রাভেল এজেন্সির তরফে কোনও সহায়তা পাননি বলেও দাবি করেন তিনি। (Moscow Airport)

মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসকে ট্যাগ করে সাহায্য চান সুনীল। দূতাবাস দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে জরুরি যোগাযোগ নম্বর শেয়ার করে। পরে দূতাবাসের তরফে জানানো হয়, যাত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সমস্যার সমাধান করা হয়েছে। (Moscow Airport)

জানা গিয়েছে, সুনীলের মুম্বইগামী উড়ান ছিল আবু ধাবি হয়ে। কিন্তু কোনও পূর্বঘোষণা ছাড়াই সেই উড়ান বাতিল হয় বলে তাঁর অভিযোগ। তিনি আরও জানান, রাশিয়ায় আর্থিক বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক ভিসা ও মাস্টারকার্ড পরিষেবা কার্যত অচল। ফলে তিনি নিজের অ্যাকাউন্টে অর্থ থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারছিলেন না। (Moscow Airport)

পোস্টে তিনি লেখেন, “আমার কাছে এক টাকাও নেই। বাড়ি কী ভাবে ফিরব জানি না। পরিবারের সঙ্গে যোগাযোগ করতেও পারছি না।” নিজেকে পরিত্যক্ত বলে মনে হচ্ছে বলেও জানান তিনি। (Moscow Airport)

এই ঘটনার পর এতিহাদ এয়ারওয়েজকে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন সুনীল। তাঁর অভিযোগ, বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ তাঁকে কাস্টমারকেয়ারে ফোন করতে বলেন, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। বিষয়টি সামনে আসতেই এতিহাদ এয়ারওয়েজের অতিথি পরিষেবা বিভাগের সরকারি অ্যাকাউন্ট থেকে জানানো হয়, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। (Moscow Airport)

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে পশ্চিম এশিয়ায় ব্যাপক উড়ান বাতিল হয়েছে। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশে আটকে পড়েছেন। সেই আবহেই সামনে আসে মস্কো বিমানবন্দরে আটকে পড়া ভারতীয় যাত্রীর এই ঘটনা। (Moscow Airport)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment