---Advertisement---
lifezone nursing home

Iran-Israel War: লেবাননের উপরে ইজরায়েলের হামলা, প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

April 9, 2026 12:13 PM
Iran-Israel War
---Advertisement---

যুদ্ধবিরতির পরেও অশান্তি অব্যাহত পশ্চিম এশিয়ায়। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে জানিয়েছিলেন, আগামী দু’সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কথা। তবে এরপরেও বুধবার ইজরায়েলের তরফ থেকে লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে লক্ষ্য করে লাগাদার হামলা চালানো হয়। সেই হামলার জেরে গত ২৪ ঘন্টায় লেবাননে ২৫৪ জন নিহত হয়েছেন। আহত এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে কি এই সমঝোতায় অংশ নিতে চাইছে না ইজরায়েল ?

দীর্ঘদিন ধরে হুমকি পাল্টা হুমকির পর বুধবার হরমুজ খুলে দেওয়ার শর্ত দিয়ে ইরানের সঙ্গে দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ইজরায়েলের তরফে লেবাননের ওপর হামলা। এতদিন ধরে ইজরায়েলের মূল লক্ষ্য ছিল ইরান। সমস্ত হামলাই ইরান এবং পার্শ্ববর্তী উপসাগরীয় অঞ্চল লক্ষ্য করেই করা হচ্ছিল। হঠাৎ এবার হামলার অভিমুখ লেবাননের দিকে। আসলে লেবাননের পশ্চিম প্রান্তে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইরান-ইজরায়েলের সংঘর্ষ তীব্র হওয়ায় স্বাভাবিকভাবেই ইজরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে সেই গোষ্ঠীও। তবে আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পর ইরানের ওপর সেই অর্থে হামলা চালাতে না পারায় এবার লেবাননকেই টার্গেট করছে ইজরায়েল। (Iran-Israel War)

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা সংঘাত। ৪০ দিন পার হয়েছে এই দুই দেশের যুদ্ধ। যুদ্ধের ফলে দুই দেশেই সামরিক এবং অর্থনৈতিক কাঠামো খানিক হলেও বিধ্বস্ত। এই পরিস্থিতিতে ইরান এবং আমেরিকা আগে দুই সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতিতে রাজি হয়। বেশ কিছু শর্তের উপর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান। পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তেও রাজি হয়েছে ইরান।

কিন্তু, এরই মধ্যেই হঠাৎ পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইজরায়েল লেবাননে হামলা করেছে। তেহরানের দাবি, ইজরায়েল মাত্র ১০ মিনিটে ১০০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে লেবাননের ওপর। সব থেকে বেশি হতাহতের খবর মিলেছে লেবাননের রাজধানী বেইরুটে। তাদের মতে এর ফলে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হয়েছে। তাই ফের হরমুজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। (Iran-Israel War)

এই পুরো ঘটনায় বিপাকে পড়েছে আমেরিকা। ট্রাম্প যতই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করুন না কেন পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে এখনই শান্ত হচ্ছে না তা এই ঘটনার পর স্পষ্ট।

Assembly Election 2026: দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটগ্রহণ, গণতন্ত্রের উৎসবে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করে ইজরায়েল। আশা করা হচ্ছে ইরান অবিলম্বে হরমুজ খুলে দেবে।”

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা সংঘাত আপাতত থামলেও লেবাননে ইজরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ চলতে থাকায় নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা অনেকটাই নির্ভর করছে লেবাননের পরিস্থিতির ওপর। (Iran-Israel War)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment