---Advertisement---
lifezone nursing home

North Korea: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার , সতর্ক দক্ষিণ কোরিয়া, উদ্বেগে বিশ্ব

April 19, 2026 12:21 PM
North Korea
---Advertisement---

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা ছড়াল পূর্ব এশিয়ায়। উত্তর কোরিয়া(North Korea)একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রের দিকে নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র অনুযায়ী, পূর্ব উপকূলের সিনপো এলাকায় রবিবার থেকে সকালে এই ক্ষেপণাস্ত্রগুলি উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফস জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির দফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে ।

অন্যদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলি উত্তর কোরিয়ার(North Korea) পূর্ব উপকূলের কাছাকাছি সমুদ্রে গিয়ে পড়ে। টোকিও ইতিমধ্যেই পিয়ংইয়ং-এর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন হয়েছে।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডও এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান মূল্যায়ন অনুযায়ী এই উৎক্ষেপণ তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য সরাসরি হুমকি নয়। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং মিত্র দেশগুলির সঙ্গে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।

সম্প্রতি উত্তর কোরিয়ার(North Korea) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, কিম জং উন নিজে একটি ডেস্ট্রয়ার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন। তিনি দেশের পারমাণবিক শক্তি “অসীম সম্প্রসারণ”-এর কথাও ঘোষণা করেছেন।

এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, উত্তর কোরিয়ার(North Korea) পারমাণবিক স্থাপনাগুলিতে দ্রুত কার্যকলাপ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এবং বহু-মুখী নিরাপত্তা সংকটের আশঙ্কা জোরদার করছে।

Bangladesh Receiving Diesel: ফের পাঠানো হলো ৫০০০ টন ডিজেল, ভারতই বাঁচাচ্ছে বাংলাদেশকে: North Korea: ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার , সতর্ক দক্ষিণ কোরিয়া, উদ্বেগে বিশ্ব


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment