---Advertisement---
lifezone nursing home

সামনেই আসছে জামাইষষ্ঠী, মেয়ে জামাই আসার আগে জেনে নিন শুভ সময়, সঠিক নিয়ম

June 15, 2026 4:20 PM
Jamaishasthi
---Advertisement---

মেয়ের নতুন বিয়ে হয়েছে? তাহলে তো এই বছরই ধুমধাম করে পালন করবেন জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমের মধ্যেও এই দিনটি বাঙালি পরিবারের কাছে বিশেষ আনন্দের। মেয়ের সুখী দাম্পত্য জীবন, সন্তানের মঙ্গল এবং জামাইয়ের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় মা ষষ্ঠীর আরাধনা করেন শাশুড়িরা। তবে জামাই আদরের আগে জেনে নিন দিনক্ষন এবং শুভ সময়।

জামাইষষ্ঠী বাঙালিদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠান। এদিন নতুন পোশাক পরে মেয়ে-জামাই শ্বশুরবাড়িতে আসেন। জামাইকে দই-হলুদের ফোঁটা দিয়ে এবং কবজিতে মা ষষ্ঠীর পুজোর মঙ্গলসূতো বেঁধে শুরু হয় ষষ্ঠীর উপাচার। এরপরই আসে নানা পদের ব্যঞ্জন রেঁধে ভোজ খাওয়ানো এবং উপহার দেওয়ার রীতি। জামাইষষ্ঠী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও আন্তরিকতাকে উদযাপনের এক বিশেষ উৎসব। (Jamaishasthi)

২০২৬ সালে জামাইষষ্ঠী পালিত হবে ২০ জুন, শনিবার, বাংলার ৫ আষাঢ়। দেখে নিন ষষ্ঠীর আচার পালনের জন্য কোন সময়টি শুভ?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ষষ্ঠী তিথি শুরু হবে ৪ আষাঢ়, ১৯ জুন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে। এই তিথি শেষ হবে ৫ আষাঢ়, ২০ জুন, শনিবার দুপুর ৩টে ৪৭ মিনিটে।

স্বপ্নে বারবার গাড়ি দুর্ঘটনা দেখা কীসের ইঙ্গিত? জেনে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী

অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথির সময় কিছুটা ভিন্ন। এই পঞ্জিকা অনুসারে তিথি শুরু হবে ১৯ জুন, শুক্রবার রাত ১০টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ হবে ২০ জুন, শনিবার রাত ৮টা ৫৭ মিনিট ৩৫ সেকেন্ডে। (Jamaishasthi)

দুই পঞ্জিকার সময়সূচির এই পার্থক্য মাথায় রেখে অনেক পরিবারই নিজেদের সুবিধামতো প্রস্তুতি নেবেন। তবে মূল উৎসব এবং জামাই আপ্যায়নের আয়োজন হবে ২০ জুন, শনিবারেই। জামাইয়ের পাতে ইলিশ নাকি চিংড়ি? চিকেন নাকি মটন? আম, দই, নানা রকম মিষ্টির আর যে ঠিক কী কী দেওয়া যায় সেসব ভাবতেই ব্যস্ত হয়ে পড়েছেন শাশুড়িরা। এখন শুধু অপেক্ষা মেয়ে জামাই আসার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment