হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। যুদ্ধবিরতি চললেও, এই সংবেদনশীল জলপথ দিয়ে যাওয়ার সময় ভারতের একটি গুজরাটগামী কার্গো জাহাজকে আটকে দিয়েছে ইরান। এর ফলে আন্তর্জাতিকস্তরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত চলার সময়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটলেও ভারতীয় জাহাজের ক্ষেত্রে তেমন কোনও নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। হরমুজ পেরিয়ে যাওয়ার সময়ই বাধার মুখে পড়ে ওই ভারতীয় কার্গো জাহাজটি। (Strait of Hormuz)
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, বুধবার একটি ভারতীয় জাহাজসহ মোট দুটি কার্গো জাহাজ নাকি নিয়ম ভেঙে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছিল। সেই কারণেই তাদের আটক করা হয় এবং পরে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
যদিও ইরান ও আমেরিকার মধ্যে আপাতত যুদ্ধবিরতি চলছে, তবুও লেবানন ও ইজরায়েলকে ঘিরে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছে।
Virat Kohli One8 Commune: বকেয়া ভাড়া- ফেঁসে আইনি জটে, বন্ধ বিরাট কোহলির রেস্তোরাঁ One8 Commune
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হলো এই হরমুজ প্রণালী। ভারতের আমদানিকৃত তেলের একটি বড় অংশই এই পথ দিয়ে আসে। তাই এই পথে ভারতীয় জাহাজ আটকে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে নয়াদিল্লিতে। (Strait of Hormuz)
বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে ভারতের জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে। ফলে অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা- দুই ক্ষেত্রেই চাপ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।












