---Advertisement---

Iran- এর সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক? ট্রাম্পের নতুন হুঁশিয়ারি কতটা চাপ বাড়াবে বিশ্ব রাজনীতিতে?

January 13, 2026 11:58 AM
---Advertisement---

ইরানের উপর আর্থিক চাপ আরও বাড়াল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি , ইরানের সঙ্গে কোনও দেশ বাণিজ্য করলে তাদের উপর ২৫ শতাংশ শুল্ক বসাবে আমেরিকা। এই সিদ্ধান্ত এখনই কার্যকর করা হচ্ছে। সোমবার রাতে, স্থানীয় সময় অনুযায়ী, ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করে ট্রাম্প লেখেন—ইরানের সঙ্গে বাণিজ্য রাখা কোনও দেশ যদি আমেরিকার সঙ্গে ব্যবসা করতে চায়, তাহলে ২৫ শতাংশ শুল্ক দিতেই হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এর কোনও বদল হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। (Iran)

গত দুই সপ্তাহ ধরে ইরানে লাগাতার বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভ থামাতে তেহরানের প্রশাসন কড়া পদক্ষেপ করেছে। তা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ইরানের বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। প্রকাশ্যেই তিনি তেহরানের সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। এবার সেই রাজনৈতিক চাপের পাশাপাশি আর্থিক চাপও বাড়াতে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট। (Iran)

এর আগেও একই রকম সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্য ব্যবস্থা চালু রাখার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছিল। রাশিয়া থেকে ভারত তেল কেনায় অসন্তুষ্ট হয়ে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপান তিনি। আগে থেকেই আরও ২৫ শতাংশ শুল্ক ছিল। ফলে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য বিক্রি করতে এখন মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হয়। এবার সেই একই নীতিতে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপরেও ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন ট্রাম্প। (Iran)

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment