রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘শেষকৃত্যের জন্য ইরানকে ১ সপ্তাহের ছুটি দিয়েছি’, বিদ্রুপ ট্রাম্পের

Trump
---Advertisement---

পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারী ইজরায়েল ও মার্কিন সেনার যৌথ অভিযানে নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই (Ayatollah Ali Khamenei)। সেই তখন থেকেই তাঁর দেহ শায়িত করে রাখা হয়েছে। যুদ্ধ চলার কারণে তাঁর দেহের শেষকৃত্য করা সম্ভব হয়নি। এখন দুই দেশই সমঝোতার পথে এগোচ্ছে। যুদ্ধ বিরতি চলায় শুক্রবার থেকে ইরানে শুরু হয়েছে খামেনেইর সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য। আর এই পরিস্থিতিতেই ইরাকে তীব্র ভাষায় বিঁধলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump)। বিদ্রুপের ভাষায় বললেন, “আমরা আসলে ভালই, তাই শেষকৃত্যের জন্য ইরানকে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছি ।”

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্রিডম ২৫০’ (Freedom 250) একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন। বিস্তারিত কোনো ব্যাখ্যা ছাড়াই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর তেহরান সমঝোতা চাইছে। একই সঙ্গে তিনি ইরানের শোকের সময় ওয়াশিংটনের কার্যক্রম স্থগিত রাখাকে সদিচ্ছার নিদর্শন হিসেবে তুলে ধরেন (Trump)।

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ে ট্রাম্প তাঁর চেনা ভঙ্গিতে বলেন, “আমরা ইরানের দফারফা করে দিয়েছি। ওরা এখন রফাসূত্র খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। যে কোনও মূল্যে একটা সমঝোতা চাইছে। আর আমরা যেহেতু বড্ড ভাল মানুষ, তাই ওদের শেষকৃত্যের কাজটা মিটিয়ে নেওয়ার জন্য একটা সপ্তাহের ছুটি দিয়েছি।”

শুক্রবার থেকেই খামেনেইর শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে তাঁর কফিন সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। সর্বোচ্চ নেতার হত্যার প্রতিবাদে গোটা শহরের মানুষ কালো পোশাক পড়ে রাজপথে নেমেছেন। তাঁদের সকলের মুখে আমেরিকা-ইজরায়েল বিরোধী স্লোগান। খামেনেইর শেষ বিদায়ে হাজির ছিলেন ইরানের বর্তমান শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব।

শ্রদ্ধা জানান, দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ এক সপ্তাহ ধরে এই শেষকৃত্যের শোভাযাত্রাটি চলবে। তেহরান থেকে খামেনেইর মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে (Qom)। সেখান থেকে সীমান্ত পেরিয়ে ইরাকের শিয়া পবিত্র ভূমি নাজাফ এবং কারবালাতেও নিয়ে যাওয়া হবে তাঁর কফিন। এরপর আগামী ৯ জুলাই মাশহাদ শহরে খামেনেইকে সমাহিত করা হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হবে আয়াতুল্লাহ আলি খামেনেইকে।

শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় দফার টাকা ঢোকা, আপনি পাননি? কীভাবে চেক করবেন স্ট্যাটাস? রইল গাইড


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment