---Advertisement---
lifezone nursing home

Monalisa Mahakumbh Mela: কুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসা নাকি নাবালিকা! সত্যিটা কী?

April 11, 2026 12:56 PM
Monalisa Mahakumbh Mela
---Advertisement---

মোনালিসাকে (Monalisa Mahakumbh Mela) কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার গুরুতর আইনি জটিলতায় পৌঁছেছে। এর আগে তফসিলি জনজাতি কমিশন (এনসিএসটি) ঘোষণা করেছিল মোনালিসা নাবালিকা হতে পারেন। যার ভিত্তিতে অভিযোগ হয় ও তদন্ত শুরু হয়। তদন্তের পর পুলিশ জানিয়েছে, মোনালিসা আসলে নাবালিকা। এই অভিযোগেই তাঁর স্বামী ফরমানের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে মধ্যপ্রদেশের খারগোন পুলিশ।

গত ১১ মার্চ কেরলের একটি মন্দিরে ফরমান ও মোনালিসার বিয়ে হয়। ভিনধর্মী এই বিয়ে নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু ন্যাশনাল কমিশন ফর শিডিউলড ট্রাইব (NCST)-এর তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। হাসপাতালের নথি অনুযায়ী, মোনালিসার জন্ম ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। অর্থাৎ বিয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর ২ মাস ১২ দিন। ভারতের আইন অনুযায়ী যা দণ্ডনীয় অপরাধ।

তদন্তে বিয়ের স্থানও চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, কেরলের তিরুবনন্তপুরমের কাছে পুভারের অরুমানুর মন্দিরে তাঁদের বিয়ে হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আধার কার্ডে উল্লেখিত বয়সের ভিত্তিতেই বিয়েটি সম্পন্ন করা হয়েছিল। পরে পুভারের গ্রাম পঞ্চায়েত অফিসে সেই বিয়ের নথিভুক্তিকরণও হয়।

এনসিএসটি-র রিপোর্টের ভিত্তিতে মহেশ্বর থানায় ফারমান খানের বিরুদ্ধে পকসো আইন ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তফসিলি জাতি ও জনজাতি অত্যাচার প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

কুম্ভ মেলার ভিড়ে রুদ্রাক্ষের মালা বিক্রি করছিল মোনালিসা (Monalisa Mahakumbh Mela)। সেই সময় একজন কন্টেন্ট ক্রিয়েটর তাঁর ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই রাতারাতি ভাগ্য বদলে যায় তার। কয়েক মিলিয়নের ওপর ভিউ আর হাজার হাজার অনুরাগী তৈরি হয় তাঁর। কিন্তু সেই আকাশছোঁয়া জনপ্রিয়তার মাঝেই ফরমানের সঙ্গে তাঁর বিয়ের খবরে বিতর্ক শুরু হয়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment