রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Deepika Padukone Pregnancy: দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, ‘ধুরন্ধর’ এর ঘরে আসছে নতুন মেহমান

Published on: April 19, 2026
Deepika Padukone Pregnancy
---Advertisement---

দীপিকা-রণবীরের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা। ছোট্ট দুয়াকে কোলে নিয়েই খুশির খবর ভাগ করে নিলেন তারকা দম্পতি। রবিবার সকালে তাঁদের ইন্সটাগ্রাম পোস্টে রীতিমতো তোলপাড় নেটপাড়া।

২০২৬ রণবীর সিং এর জন্য অত্যন্ত লাকি। প্রথমে ‘ধুরন্ধর’-এর জন্য বিশ্বজোড়া সাফল্য আর এবার দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ। একের পর এক খুশির খবর এসেই চলেছে ‘দীপ-বীর’ এর জীবনে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যা সন্তান দুয়ার জন্ম দিয়েছিলেন দীপিকা। ২০২৫ সালের ২১ অক্টোবর প্রথমবার তার মুখ প্রকাশ্যে আনেন তাঁরা। আর এবার আবার এক নতুন অতিথি জন্য অপেক্ষা। (Deepika Padukone Pregnancy)

উল্লেখ্য, কয়েকদিন আগেই দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এর দাম্পত্য জীবনের ইতি টানার গুজব সামনে আসছিল। অনেকেই মনে করছিলেন খুব শীঘ্রই নাকি ডিভোর্স করতে চলেছেন তারকা দম্পতি। প্রতিবার যখনই এই তারকা দম্পতিকে নিয়ে কোনও গুজব রটে তাঁরা সবসময়ই তাকে ভুল প্রমাণিত করে ফের নিজেদের সম্পর্কের দৃঢ়তা সকলের সামনে নিয়ে আসেন।

Bangladesh Receiving Diesel: ফের পাঠানো হলো ৫০০০ টন ডিজেল, ভারতই বাঁচাচ্ছে বাংলাদেশকে

এবারও শোনা যাচ্ছিল খুব শীঘ্রই নাকি তাঁদের দুজনের পথ আলাদা হতে চলেছে। কিন্তু এরই মধ্যে নতুন চমক। বিচ্ছেদ তো দূর নতুন করে বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে এনে সমালোচকদের যোগ্য জবাব দিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।

১৯ এপ্রিল, দীপিকা-রণবীর ইনস্টাগ্রামে তাঁদের কন্যা দুয়ার একটি ছবি শেয়ার করেছেন। ছোট্ট দুয়াকে কোলে নিয়েই খুশির খবর ভাগ করে নিয়েছেন ‘দীপ-বীর’। ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বইছে। বলিউড তারকা থেকে অনুগামীরা সকলেই এই খবরে উচ্ছ্বসিত। (Deepika Padukone Pregnancy)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment