রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bangladesh Receiving Diesel: ফের পাঠানো হলো ৫০০০ টন ডিজেল, ভারতই বাঁচাচ্ছে বাংলাদেশকে

Published on: April 19, 2026
Bangladesh Receiving Diesel
---Advertisement---

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল যাওয়া নতুন কিছু নয়, তবে সম্প্রতি ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণে ডিজেল বাংলাদেশে পৌঁছতে শুরু করায় জ্বালানি সরবরাহ নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়েছে ঢাকা।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভারত থেকে নতুন করে ৫,০০০ টন ডিজেল বাংলাদেশে পৌঁছতে শুরু করেছে। এই ডিজেল সরাসরি সীমান্ত পেরিয়ে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে যাচ্ছে। (Bangladesh Receiving Diesel)

ডিপোর ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব চৌধুরি জানিয়েছেন, ১৬ এপ্রিল সকাল থেকেই এই অতিরিক্ত ৫০০০ লিটার ডিজেল পৌঁছনো শুরু করেছে এবং তা সমস্ত নিয়ম মেনেই সংরক্ষণ করা হচ্ছে।

এর আগেও একইভাবে ধারাবাহিক সরবরাহ চালু ছিল। ১৪ এপ্রিল ৮,০০০ টন ডিজেল পৌঁছেছিল ওই একই ডিপোতে। আবার মার্চ মাস জুড়ে ভারত থেকে মোট প্রায় ২২,০০০ টন ডিজেল পাঠানো হয়েছিল। ফলে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট প্রায় ৩০,০০০ টন ডিজেল ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছে।

PM Narendra Modi: ‘মহিলা সংরক্ষণ বিল’ পাস করতে পারেনি সরকার, বিরোধীদের তোপ দেগে ক্ষমা চাইলেন মোদী

ওই ডিপো সূত্রে আরও জানানো হয়েছে, খুব শীঘ্রই সম্ভবত আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে আরও ৭,০০০ টন ডিজেল বাংলাদেশে পৌঁছবে। অর্থাৎ গোটা এপ্রিল মাস জুড়ে মোট সরবরাহের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২৫,০০০ টনের কাছাকাছি। ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা চুক্তির মাধ্যমেই এই বিপুল পরিমাণ ডিজেল বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে সরাসরি ডিজেল পাঠানোয় পরিবহন খরচ কমছে, সময়ও বাঁচছে, আর সরবরাহও অনেক বেশি নির্ভরযোগ্য হয়েছে। (Bangladesh Receiving Diesel)

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে যাতে কোনওভাবেই ডিজেলের ঘাটতি না হয়, সেদিকটা মাথায় রেখেই এই নিয়মিত আমদানি চালিয়ে যাওয়া হচ্ছে। এমনকি সরবরাহের কাজ যাতে একটুও থেমে না যায়, তার জন্য সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো খোলা রাখা হচ্ছে এবং কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

সব মিলিয়ে, ভারত থেকে এই ধারাবাহিক ডিজেল সরবরাহ বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে অনেকটাই শক্তিশালী করছে। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকলে দেশে জ্বালানি নিয়ে বড় কোনও সমস্যার সম্ভাবনা কমবে বলেই মনে করছে বাংলাদেশ। (Bangladesh Receiving Diesel)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “Bangladesh Receiving Diesel: ফের পাঠানো হলো ৫০০০ টন ডিজেল, ভারতই বাঁচাচ্ছে বাংলাদেশকে”

Leave a Comment