---Advertisement---
lifezone nursing home

Ashneer Grover Biopic: এবার বড় পর্দায় অশনীর গ্রোভারের জীবন, অভিনয়ে কে?

April 21, 2026 2:23 PM
Ashneer Grover Biopic
---Advertisement---

বলিউডে এবার নতুন ধারার বায়োপিক। খেলোয়াড় বা অভিনেতা নন, এবার বড় পর্দায় দেখা যাবে এক ব্যবসায়ীর জীবনের উত্থান পতনের গল্প। আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন আমির খান। বলিউডের অন্দরে কান পাতলে সম্প্রতি এমন তথ্যই উঠে আসছে। ‘সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশনীর গ্রোভারের (Ashneer Grover) বায়োপিকে দেখা যাবে আমিরকে। কমার্শিয়াল ছবিতে ব্যর্থতার ফলেই কি এবার বায়োপিকের দিকে ঝুঁকছেন আমির?

রাহুল মোদী পরিচালিত এই ছবিতে আমিরের বিপরীতে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। শোনা যাচ্ছে, অশনীর গ্রোভারের স্ত্রী মাধুরী জৈন কাপুরের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা। উল্লেখ্য, পরিচালক রাহুল মোদীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা। তাই এই ছবিতে তাঁর উপস্থিতি নতুন করে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। (Ashneer Grover Biopic)

অশনীর গ্রোভার (Ashneer Grover) ‘BharaPe’ সংস্থার সহকর্ণধার। তবে সংস্থায় তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠায় তাঁকে বের করে দেওয়া হয় সংস্থা থেকে। এর পর তিনি ক্রিকপে নামে একটা স্টার্টআপ আনলেও তা ফ্লপ করে। তবে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পান টেলিভিশন রিয়েলিটি শো ‘সার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ থেকে। টেলিভিশন থেকে জনপ্রিয়তা পেলেও একাধিকবার বিভিন্ন বিতর্কে নাম জড়িয়েছে অশনীরের। এমনকি সলমন খানের সঙ্গেও বিতর্কে জড়িয়েছেন তিনি।

তবে এবার কোনও রিয়েলিটি শো নয়, বরং অশনীরের নিজের জীবনের গল্প নিয়ে তৈরি হতে চলেছে এই বায়োপিক। ছবিতে তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক- স্টার্টআপ জগতে উত্থান, কর্পোরেট সাফল্য, ব্যক্তিগত জীবন এবং বিতর্কিত ঘটনাগুলি তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ছবিটি শুধুমাত্র বিনোদন নয়, বরং ভারতীয় স্টার্টআপ সংস্কৃতির এক বাস্তব চিত্রও দর্শকদের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে নির্মাতা ও অভিনেতাদের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি, তবুও আমির খান এবং শ্রদ্ধা কাপুরের নতুন জুটি দেখতে মরিয়া দর্শক। (Ashneer Grover Biopic)

Narendra Modi: ১১১ মিলিয়ন পার মোদীর ‘ঝালমুড়ি ব্রেক’-এর ভিডিয়ো, Google Search-এও রেকর্ড

উল্লেখ্য, আমিরের বিগত কয়েকটি ছবি ‘লাল সিং চাড্ডা’, ‘সিতারে জমিন পর’ বক্স অফিসে সেইভাবে সাফল্য না পাওয়ায় এবার বায়োপিকের দিকে ঝুঁকছেন আমির, এমনটাই মনে করছেন বলিউডের বিশেষজ্ঞরা। তবে এই নতুন ঘরানাতে আমিরকে ঠিক কীভাবে দেখবেন দর্শক তা সময়ই বলে দেবে। আপাতত কবে এই ছবির শ্যুটিং শুরু হবে এবং ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে সেই দিকেই নজর সকলের।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment