রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Mexico Shootout: মেক্সিকোর ঐতিহাসিক পিরামিডে রক্তক্ষয়ী হামলা, গুলিতে নিহত পর্যটক

Published on: April 21, 2026
Mexico Shootout
---Advertisement---

মেক্সিকো রাজধানীর উত্তরে ঐতিহাসিক প্রত্নস্থল টিওটিহুয়াকান এর পিরামিডে সোমবার ঘটে গেল এক রক্তক্ষয়ী হামলা (Mexico Shootout)। সশস্ত্র এক বন্দুকধারী পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনায় এক কানাডিয় পর্যটকের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

(Mexico Shootout) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী পিরামিডের উপর দাঁড়িয়ে আচমকা গুলি চালাতে শুরু করে। আতঙ্কে পর্যটকরা মাটিতে শুয়ে পড়েন কিংবা প্রাণ বাঁচাতে দ্রুত নিচে নামতে থাকেন। সেই সময়েও হামলাকারী গুলি চালিয়ে যায়।

পরে জানা যায়, হামলাকারী নিজেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আহতদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের পর্যটক—ছয় জন মার্কিন, তিন জন কলম্বিয়ান, একজন রুশ, দু’জন ব্রাজিলিয়ান এবং একজন কানাডিয়। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হন, বাকিরা কীভাবে আহত হয়েছেন তা স্পষ্ট নয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(Mexico Shootout) ঘটনার সময় তোলা ভিডিয়োতে দেখা যায়, পিরামিডের উপরে দাঁড়িয়ে বন্দুক হাতে এক ব্যক্তি গুলি চালাচ্ছে এবং চারপাশে আতঙ্কে দৌড়ঝাঁপ করছেন পর্যটকরা। কেউ কেউ প্রাণ বাঁচাতে ঝুঁকি নিয়ে পিরামিড থেকে লাফ দেন, ফলে আরও আহত হন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে।

উল্লেখ্য, টিওটিহুয়ানকান পিরামিড মেক্সিকোর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছর লক্ষাধিক পর্যটক ভিড় জমান। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।(Mexico Shootout)

US-IRAN Clash: চুক্তি না হলে বোম মারার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা দেওয়ার হুংকার ইরানের: Mexico Shootout: মেক্সিকোর ঐতিহাসিক পিরামিডে রক্তক্ষয়ী হামলা, গুলিতে নিহত পর্যটক

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment