রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Crime News: আলওয়ার থেকে দিল্লি, ২৪ ঘণ্টায় দুই নারীর উপর নৃশংসতা! গ্রেফতার যুবক

Published on: April 23, 2026
---Advertisement---

ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দেশ। দেশজুড়ে ফের শোরগোল ফেলেছে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রশ্ন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে রাজস্থানের আলওয়ার এবং রাজধানী দিল্লিতে দুই মহিলার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল ১৯ বছরের রাহুল মীনার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। (Crime News)

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাজস্থানের আলওয়ারে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল রাহুল। সেখানে কিছুক্ষণ কাটানোর পর জরুরি কাজের অজুহাতে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায় সে। অভিযোগ, এরপর বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পর নিজের মোবাইল ফোন প্রায় ১০ হাজার টাকায় বিক্রি করে দেয় সে। সেই অর্থের একটি বড় অংশ খরচ করে প্রায় ৬ হাজার টাকায় দিল্লি যাওয়ার জন্য একটি ক্যাব বুক করে। তবে দিল্লিতে পৌঁছে চালককে ভাড়াও দেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এরপর দক্ষিণ দিল্লির কৈলাস হিলস এলাকায় পৌঁছে যায় রাহুল। তদন্তকারীরা জানিয়েছেন, সে আগে ওই এলাকার এক IRS আধিকারিকের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। আর্থিক অনিয়ম এবং ধার করা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে প্রায় এক মাস আগে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। (Crime News)

পুলিশের দাবি, প্রতিশোধের মানসিকতা থেকেই সে ওই বাড়িতে যায়। পরিবারের দৈনন্দিন রুটিন সম্পর্কে সে ওয়াকিবহাল ছিল এবং বাড়ির অতিরিক্ত চাবি কোথায় রাখা থাকে তাও সে জানত। সকাল ৬টা ৩৯ মিনিটে সে বাড়িতে ঢোকে এবং প্রায় ৪১ মিনিট ভিতরে ছিল। অভিযোগ, ওই সময় আইআরএস আধিকারিকের ২২ বছরের মেয়েকে ধর্ষণের পর মোবাইল চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। নিহত তরুণী সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। (Crime News)

শুধু তাই নয়, বাড়ি থেকে প্রায় ২ – ২.৫ লক্ষ টাকা চুরির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং দ্বারকার একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment