রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Deepika Padukone: ‘মা হতে চলেছেন’ বলেই কি কমছে দীপিকার চরিত্র? ‘রাকা’ ঘিরে জল্পনায় মুখ খুলল নির্মাতা সংস্থা

Published on: April 23, 2026
---Advertisement---

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নিয়ে ফের জল্পনা শুরু হয়েছিল তাঁর আসন্ন ছবি “Raaka”-কে কেন্দ্র করে। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলির এই ছবিতে দীপিকার চরিত্রকে ছোট করা হচ্ছে বলে দাবি উঠেছিল একাধিক মহলে। আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল অভিনেত্রীর মাতৃত্বকালীন সময়। তবে এবার সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন নির্মাতারা। (Deepika Padukone)

সান পিকচার্সের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে দীপিকার চরিত্র ছোট করা হচ্ছে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে তাঁর ভূমিকা শুরু থেকেই যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, এখনও ঠিক সেই ভাবেই রয়েছে। গর্ভাবস্থার সঙ্গে চরিত্রের দৈর্ঘ্যের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

জানা গিয়েছে, এই ছবিতে দীপিকা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর অংশের শুটিংয়ের সূচি আগেই পরিকল্পনা করে রাখা হয়েছিল। ফলে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কারণে চিত্রনাট্যে কোনও বদল আনা হয়নি। (Deepika Padukone)

কিছুদিন আগেই দীপিকা পাডুকোন এবং রনবীর সিং তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবর ভাগ করে নিয়েছিলেন নেটিজেনদের সঙ্গে। এরপর থেকেই দীপিকার কাজের সূচি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। যদিও অভিনেত্রী এখনও একাধিক প্রজেক্টে যুক্ত রয়েছেন। অন্যদিকে, Raaka-কে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। কারণ এই প্রথমবার বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন আল্লু অর্জুন ও অ্যাটলি। তার উপর দীপিকার উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে।

বর্তমানে বিনোদন জগতে অভিনেত্রীদের (Deepika Padukone)মাতৃত্ব নিয়ে অযথা জল্পনা নতুন নয়। তবে ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাদার কাজকে বারবার টেনে আনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও প্রশ্ন উঠছে বারবার । দীপিকার ক্ষেত্রে নির্মাতাদের এই স্পষ্ট বার্তা সেই বিতর্কে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Deepika Padukone: ‘মা হতে চলেছেন’ বলেই কি কমছে দীপিকার চরিত্র? ‘রাকা’ ঘিরে জল্পনায় মুখ খুলল নির্মাতা সংস্থা”

Leave a Comment