---Advertisement---
lifezone nursing home

Amir Khan Gets Emotional: ছেলের অভিনয় দেখে চোখে জল আমিরের, ভাইরাল আবেগঘন সেই ভিডিয়ো

April 27, 2026 3:26 PM
Amir Khan Gets Emotional
---Advertisement---

ছেলের অভিনয় দেখে বাবার চোখে জল। সম্প্রতি মুম্বইয়ে আসন্ন ছবি ‘Ek Din’-এর মুক্তির আগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘এক দিন কি মেহফিল’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক জুনায়েদ খানের বাবা আমির খানও। অনুষ্ঠান চলাকালীনই ক্যামেরাবন্দী হওয়া আমিরের আবেগঘন মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের ছেলে জুনায়েদ খান ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছেন। সহকারী পরিচালক থেকে অভিনয় জগতে প্রবেশ করেছেন জুনায়েদ৷ সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘মহারাজ’ ছবি দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান৷ এবার মুক্তির অপেক্ষায় সুনীল পাণ্ডে পরিচালিত ‘Ek Din’৷ সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে ছেলে জুনায়েদ ও অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে এই সিনেমার বেশ কিছু দৃশ্য দেখেন আমির খান নিজেও৷ ওই অনুষ্ঠান চলাকালীনই ছেলের অভিনয় দেখে আমিরের চোখে জল আসে৷ ক্যামেরাবন্দি সেই মুহূর্তের ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশাল মিডিয়ায়৷ যেখানে আমিরকে নিজের টি-শার্ট দিয়ে চোখের জল মুছতে দেখা যাচ্ছে৷ (Amir Khan Gets Emotional)

এদিন অনুষ্ঠানে আসন্ন এই ছবি নিয়ে নিজের মতামতও দেন আমির। মঞ্চে উঠে আমির খান তাঁর ছেলে জুনায়েদ খানের অভিনয় প্রসঙ্গে মজার ছলেই বলেন, “জুনাইদও মোটামুটি ভালোই কাজ করেছে।” তাঁর এই মন্তব্য মজার ভঙ্গিতে করা হলেও, তাঁর গলায় ছেলের প্রতি গর্বও স্পষ্ট হয়ে ওঠে।

Air India: পরা যাবে না সিঁদুর, মঙ্গলসূত্র! এয়ার ইন্ডিয়ার নির্দেশ ঘিরে বিতর্ক

তবে শুধু ছেলে নয়, ছবির নায়িকা সাই পল্লবীর প্রশংসাতেও পঞ্চমুখ আমির। তিনি জানান, তাঁর মতে সাই পল্লবী এখন দেশের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। উল্লেখ্য আসন্ন এই ছবি দিয়েই বলিউড জগতে পা রাখতে চলেছেন সাই পল্লবী। কারণ এর আগে তিনি কোনও হিন্দি ছবিতে সেভাবে অভিনয় করেননি। মূলত তামিল এবং তেলেগু ছবির অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় সাই।

সব মিলিয়ে, এই অনুষ্ঠানে একদিকে যেমন একজন বাবার আবেগ, ভালোবাসা এবং গর্বের মুহূর্ত ধরা পড়েছে, তেমনই নতুন প্রজন্মের অভিনেতাদের প্রতি আমির খানের সমর্থন এবং বিশ্বাসও স্পষ্টভাবে সামনে এসেছে। ‘Ek Din’ ছবিটি মুক্তির আগেই এই বিশেষ অনুষ্ঠানের মুহূর্ত দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। (Amir Khan Gets Emotional)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment